advertisement

PIA Plane Crash: ‘প্রায় ১০ ফুট উপর থেকে লাফ দিলাম!’ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

Last Updated:

পাকিস্তানে বিমান দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন যাত্রী ৷

#করাচি: লাহোর থেকে করাচিগামী পাকিস্তান এয়ারলাইন্সের বিমানের যাত্রাপথে কোনও সমস্যাই হয়নি ৷ কিন্তু সমস্যা দেখা যায় অবতরণের সময়েই ৷ ল্যান্ড করার কিছুক্ষণ আগেই বিমানের পাইলট জানান, দুটি ইঞ্জিনই কাজ করছে না ৷ করাচি এটিসি-র পক্ষ থেকে জানানো হয় যে দুটি রানওয়ে ফাঁকা আছে ৷ ব্যস তারপরেই যোগাযোগ বিচ্ছিন্ন ৷ ৯১ জন যাত্রী এবং ৮ জন বিমানকর্মীদের নিয়ে করাচি বিমানবন্দরের খুব কাছেই একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমান ৷
দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন যাত্রী ৷  PIA-র PK-8303 অভিশপ্ত বিমানটিতে ছিলেন মহম্মদ জুবের নামের একজন যাত্রী ৷ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে তিনিও একজন ৷ বিমানটি ভেঙে পড়ার পর কোনও কিছু ঠিকঠাক বুঝে ওঠার আগেই বিমানের ভিতর থেকে লাফ দেন তিনি ৷ হাসপাতালের বেডে শুয়েই জুবের জানান, ‘‘ বিমান ভেঙে পড়ার পর প্রচণ্ড ধাক্কাতেই যেন জ্ঞান ফিরে এল আমার। দেখলাম, চারদিকে আগুন, আর্তনাদ। সবাই তো বাঁচতে চাইছিল। সিটবেল্ট খুলে এগোতে এগোতে একটা জায়গায় আলো দেখলাম। তারপরেই লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে। প্রায় ১০ ফুট উপর থেকে লাফ দিয়েছিলাম ৷ ’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
PIA Plane Crash: ‘প্রায় ১০ ফুট উপর থেকে লাফ দিলাম!’ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement