advertisement

India Pakistan Tension Update: ভারতের কতটা ভিতরে ঢুকে আঘাত হানতে সক্ষম পাকিস্তান, ইসলামাবাদের হাতে কী কী মিসাইল?

Last Updated:

পাকিস্তান মিসাইল হামলা এবং নিয়ন্ত্রণরেখায় কামান থেকে গোলাবর্ষণ শুরু করার পরই ভারতের বিভিন্ন শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ প্রাথমিক ভাবে জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাত এবং পঞ্জাবের মতো সীমান্ত লাগোয়া রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে৷

পাকিস্তানের হাতে আছে স্বল্প, লম্বা দূরত্বের একাধিক মিসাইল৷
পাকিস্তানের হাতে আছে স্বল্প, লম্বা দূরত্বের একাধিক মিসাইল৷
নয়াদিল্লি: শনিবার সকালেই হরিয়ানার সিরসায় পাকিস্তানের ছোড়া একটি ফতেহ-২ মিসাইল ধ্বংস করে ভারত৷ শুক্রবার রাত থেকেই ফের একবার ভারতের বিভিন্ন শহরকে লক্ষ্য করে আক্রমণ শুরু করে পাকিস্তান৷ সেই সময়ই এই ব্যালিস্টিক মিসাইলটি ভারতকে লক্ষ্য করে ছোড়া হয়৷ সূত্রের খবর, ওই মিসাইলের লক্ষ্য ছিল ভারতের রাজধানী দিল্লি৷ কিন্তু হরিয়ানাতেই বারাক-৮ মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে ওই ক্ষেপনাস্ত্রটি ধ্বংস করা হয়৷
জানা গিয়েছে, এই ফতেহ-২ মিসাইল ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ পাকিস্তান মিসাইল হামলা এবং নিয়ন্ত্রণরেখায় কামান থেকে গোলাবর্ষণ শুরু করার পরই ভারতের বিভিন্ন শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ প্রাথমিক ভাবে জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাত এবং পঞ্জাবের মতো সীমান্ত লাগোয়া রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে৷ কিন্তু এই কয়েকটি রাজ্য পেরিয়ে ভারতের অন্যান্য বড় শহরকেও পাকিস্তান নিশানা করতে পারে, এমন আশঙ্কা রয়েছে৷
advertisement
পাকিস্তানের এই হামলার পাল্টা মোক্ষম জবাবও দিতে শুরু করেছে ভারত৷ সূত্রের খবর, শনিবার ভোররাতে ইসলামাবাদ, লাহোর এবং রাওয়ালপিণ্ডি সহ পাকিস্তানের আরও তিনটি বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত৷ পাকিস্তানের রাওয়ালপিণ্ডি, লাহোর এবং ইসলামাবাদে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে৷
advertisement
রাওয়ালপিণ্ডির নূর খান এয়ারবেস, পাক অধিকৃত পঞ্জাবের শোরকোটের রফিকি বায়ুসেনা ঘাঁটি এবং পঞ্জাবের চাকওয়ালের মুরিদ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করেছে ভারত৷
advertisement
একনজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের হাতে কী কী ক্ষেপনাস্ত্র রয়েছে-
মাঝারি এবং দূর পাল্লার মিসাইল
ফতেহ-২
ফতেহ-২ হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যেটি ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে এই ক্ষেপনাস্ত্র৷ ফতেহ-১ মিসাইলের আরও উন্নত ভার্সন এই ফতেহ-২ মিসাইল৷ এমন কি, এই ফতেহ-২ মিসাইল পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম৷
advertisement
শাহিন থ্রি
এটাই পাকিস্তানের হাতে থাকা সবথেকে দূরপাল্লার মিসাইল৷ প্রায় ২৭৫০ কিলোমিটার দুরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই শাহিন থ্রি মিসাইল৷ পাকিস্তান থেকে ছুড়লে এই মিসাইল ভারতের যে কোনও প্রান্তেই আঘাত করতে পারে৷ এমন কি, মধ্যপ্রাচ্যেও আঘাত করতে সক্ষম এই মিসাইল৷ শাহিন থ্রি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম৷ প্রথাগত অস্ত্রের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম এই শাহিন থ্রি মিসাইল৷ যেহেতু এই মিসাইলের জ্বালানি হিসেবে সলিড ফুয়েল ব্যবহার করে তাই যুদ্ধের সময় এই মিসাইল শত্রুদের নজর থেকে লুকিয়ে রাখা এবং ব্যবহার করাও সহজ৷
advertisement
ঘাউরি-২
এই মিসাইল ২০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম৷ ঘাউরি-২ মিসাইলও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে৷ উত্তর কোরিয়ার নোডং মিসাইলের অনুকরণে এই মিসাইল তৈরি করা হয়৷
বাবুর থ্রি
এর পাশাপাশি পাকিস্তানের হাতে বাবুর-থ্রি মিসাইল রয়েছে, যা জলের নীচ থেকে ছোড়া যায়৷ ২০১৭ সালে এই মিসাইলের সফল পরীক্ষা করে পাকিস্তান৷ এই মিসাইল ৪৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে বাবুর থ্রি৷
advertisement
স্বল্প দূরত্বের মিসাইল
আবদালি
আবদালি মিসাইল ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম৷ ৫০০ কেজি পর্যন্ত ওজনের অস্ত্র বহন করতে পারে এই মিসাইল৷ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এই স্বল্প দূরত্বের মিসাইল৷
ঘাজনভি
ঘাজনভি মিসাইল ২৯০ থেকে ৩২০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত করতে পারে৷ সলিড ফুয়েল ব্যবহার করায় এই মিসাইল দ্রুত আঘাত হানার জন্য প্রস্তুতও হয়ে যায়৷ এই মিসাইলটিও ৫০০ কেজি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম৷
advertisement
নাসর
পাকিস্তানের হাতে থাকা এই স্বল্প দূরত্বের মিসাইলটি ৭০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে৷
এ ছাড়াও পাকিস্তানের হাতে হারবা মিসাইল রয়েছে যা যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয়৷ এই ক্ষেপনাস্ত্রটি ৩০০ থেকে ৪৫০ কিলোমিটার দূরে আঘাত করতে পারে৷ এ ছাড়াও উপকূল রক্ষায় জার্ব নামে একটি মিসাইল রয়েছে পাকিস্তানের হাতে৷ যেটি ২৮০ থেকে ৩০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan Tension Update: ভারতের কতটা ভিতরে ঢুকে আঘাত হানতে সক্ষম পাকিস্তান, ইসলামাবাদের হাতে কী কী মিসাইল?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement