advertisement

দিনে বাংলা পত্রিকার সাংবাদিক, রাতে ডাকাত সর্দার! যুবকের ধুরন্ধর কাণ্ডে হতবাক পুলিশ

Last Updated:
#ঢাকা: দিনের বেলায় সে সাংবাদিক ৷ গলায় ঝোলানা প্রেস কার্ড ৷ কাঁধে ঝোলানো থাকতো ডিএসএলআর ক্যামেরা ৷ সবাই তাকে দেখে ভাবতেন সাংবাদিক ৷ কিন্তু রাতের বেলাতেই সে হয়ে উঠত ভয়ঙ্কর ৷ তার আসল চেহারা ধরা পড়ত রাতেই ৷ তিনি যে আসলে ডাকাত সর্দার-সেই পরিচয়টা কিন্তু অজানাই ছিল সকলের কাছে ৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মহম্মদ হোসেন আলি নামে এক দুষ্কৃতী ৷ চিত্রসাংবাদিক পরিচয়ে কাজ হাসিল করত সে। সোনারগাঁ থানা পুলিশ সম্প্রতি তাকে গ্রেফতার করেছে।
মহম্মদ যে বাড়িতে ডাকাতি করবে বলে ঠিক করত সেই বাড়িতে সাংবাদিক পরিচয়ে দিনের বেলায় রেইকি করে আসত। কারও যাতে সন্দেহ না হয় তাই এমন পেশা বেছে নেয়। এমনকী গ্রেপ্তারের পর পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য কার্ডও দেখায়। কিন্তু শেষরক্ষা হয়নি। সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ডাকাতির ঘটনায় বারদি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জানা যায়, হোসেন একজন পেশাদার ডাকাত। পুলিশের কড়া জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে ডাকাতির কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহম্মদ কাউসার আহম্মেদের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারার জবানবন্দিতে সে অভিনব কৌশলে ডাকাতির কথা স্বীকার করে ৷
advertisement
পুলিশসহ সবার চোখ ফাঁকি দিতে ‘ছদ্মবেশ’ হিসেবে সাংবাদিকতা পেশা বেছে নেয় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও মহম্মদ হোসেন আলি (৩২)
advertisement
জিজ্ঞাসাবাদে হোসেন জানায়, তার বিরুদ্ধে ইতোপূর্বে আরও তিনটি ডাকাতি মামলা রয়েছে। তার দলের সদস্যরা ডাকাতি করে যে মালামাল পায় তার অর্ধেক ভাগ সে একাই পায়, বাকি অর্ধেক অন্যরা ভাগ করে নেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দিনে বাংলা পত্রিকার সাংবাদিক, রাতে ডাকাত সর্দার! যুবকের ধুরন্ধর কাণ্ডে হতবাক পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement