advertisement

করাচিতে চিনা দূতাবাসে বন্দুকবাজের হানা, নিহত ২ পুলিশকর্মী

Last Updated:
#ইসলামাবাদ: পাকিস্তানের করাচিতে চিনা দূতাবাসে বিস্ফোণে নিহত ২ পুলিশকর্মী  । চারজন বন্দুকধারী দূতাবাসে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু তাঁদের আটকে দেয় নিরাপত্তারক্ষীরা।
এরপরই গুলি চালায় দুষ্কৃতীরা । ঘটনায় মৃত্যু হয়েছে ২ জন পুলিশ কনস্টেবলের । গুরুতর আহত হয়েছেন একজন পুলিশকর্মী। সকাল ৯.৩০ নাগাদ গুলির শব্দ শোনা যায় । সূত্রের খবর অনুযায়ী, পাল্টা গুলিতে ৩ জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে । ঘটনার দায় নিয়েছে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি।
এর আগেও বালোচিস্তানে জঙ্গিদের আক্রমণের শিকার হয়েছে চিন দেশের নাগরিকরা। কর্মসূত্রে বড় সংখ্যক চিনের নাগরিক বালোচিস্তানে যান । বালোচিস্তানে চিন পাকিস্তান ইকনমিক করিডরে প্রচুর টাকা বিনিয়োগ করেছে । এই সড়কপথ নির্মাণের ফলে করাচি ও ইসলামাবাদের সঙ্গে চিনের যোগাযোগের পথ আরও মসৃণ করে তুলবে ও এই কারণেই বিঘ্নিত হতে পারে সন্ত্রাসমূলক কাজকর্ম । চিন-পাকিস্তান রাজনৈতিক মিত্রতার সঙ্গে এই আক্রমণের কোনও যোগ রয়েছে কি না তা অবশ্য স্পষ্ট করেনি লিবারেশন আর্মি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
করাচিতে চিনা দূতাবাসে বন্দুকবাজের হানা, নিহত ২ পুলিশকর্মী
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement