advertisement

সমুদ্রে ভাসছে ভুতুড়ে জাহাজ ! আতঙ্কে মৎস্যজীবী, এলাকাবাসী

Last Updated:
#মায়ানমার: ২০০৯ সালে তাইওয়ান উপকূলের কাছে শেষবার দেখা গিয়েছিল স্যাম রাতুলাঙ্গি পিবি১৬০০ নামে ইন্দোনেশিয়ার একটি জাহাজ। তাইওয়ান থেকে রওনা দেওয়ার কিছু দিন পরই কন্ট্রোল রুমের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জাহাজটির । বহু চেষ্টা করেও জাহাজটিকে ট্র্যাক করা যায় না! নাবিক বা ক্যাপ্টেনের কী হয়েছে তা নিয়েও সম্পূর্ণ অন্ধকারে ছিল ইন্দোনেশিয়া প্রশাসন এবং জাহাজ কোম্পানি। অবশেষে, ৯ বছর পর, প্রশান্ত মহাসাগরে হারিয়ে যাওয়া সেই জাহাজ গত সপ্তাহে ভেসে উঠল ভারত মহাসাগরে। অবিশ্বাস্য হলেও সত্যি!
গত ৩০ আগস্ট ভারত মহাসাগরে মায়ানমারের গ্রাম থামা সিয়েট্টার কাছে ওই ভুতুড়ে জাহাজটিকে দেখতে পান মৎস্যজীবীরা। তাঁরাই প্রথমে জাহাজে উঠেছিলেন। কিন্তু সেখানে কোনও নাবিক বা পণ্য খুঁজে পাননি । রীতিমতো ভয় পেয়ে, দিশেহারা অবস্থায় ছুটে যান মায়ানমার নৌসেনা শিবিরে।
এরপর নৌসেনার একটি বিশেষ দল গোটা জাহাজটি ঘুরে দেখেন। কিন্তু জাহাজটি কোথাকার, বা কোথা থেকে এসেছে... কোনও উত্তরই পাননা নৌসেনার দল। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, ওই ভুতুড়ে জাহাজটিই ২০০৯ সালে নিখোঁজ হওয়া জাহাজ স্যাম রাতুলাঙ্গি পিবি১৬০০। ১৭৭.‌৩৫ লম্বা ২৭.‌৯১ মিটার চওড়া জাহাজটিতে রয়েছে ২৬,৫১০ টন ওজনের কন্টেনার। সাংসদ ইউ নে উইন ইয়াঙ্গন বলেছেন, জাহাজটি তাঁদের জলসীমায় কীভাবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সমুদ্রে ভাসছে ভুতুড়ে জাহাজ ! আতঙ্কে মৎস্যজীবী, এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement