advertisement

Cyprus Forest Fire: এখনও জ্বলছে জঙ্গল ও আশপাশের এলাকা! সাইপ্রাসে ভয়াবহ দাবানলে পুড়ে মৃত ৪ জন

Last Updated:

Four Dead In Cyprus' Worst Forest Fire: টানা দু-তিন ধরে জ্বলছে সাইপ্রাসের জঙ্গল ৷ মৃত চারজনই হলেন মিশরের বাসিন্দা ৷

নিকোসিয়া: সাইপ্রাসে ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত ৷ পুড়ে মৃত্যু হয়েছে চার জনের ৷ টানা দু-তিন ধরে জ্বলছে সাইপ্রাসের জঙ্গল ৷ মৃত চারজনই হলেন মিশরের বাসিন্দা ৷ এমনটাই প্রশাসন সূত্রে খবর ৷ ভূমধ্যসাগরের উপরে অবস্থিত ছবির মতো এই দ্বীপে এখন তাই ভয়াবহ অবস্থা ৷ মৃত মিশরের নাগরিকরা প্রত্যেকেই সাইপ্রাসে শ্রমিকের কাজ করতেন  বলে জানা গিয়েছে ৷
শনিবার বিকেলে ট্রুডোস পর্বতের পাদদেশে আগুন লাগে ৷ সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আশপাশের এলাকায় ৷ রবিবারও নেভেনি আগুন ৷ দাউ দাউ করে জ্বলছে সাইপ্রাসের জঙ্গল ৷ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রাম আর বাগিচাগুলোয় ৷ গ্রামের বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
ইতিমধ্যেই পুড়ে গিয়েছে জঙ্গল ও আশপাশে প্রায় ৫৫ বর্গ কিলোমিটার এলাকা ৷ ১৯৭৪ সালের গৃহযুদ্ধের পর এত বড় সমস্যায় এর আগে কখনও পড়তে হয়নি সাইপ্রাসকে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Cyprus Forest Fire: এখনও জ্বলছে জঙ্গল ও আশপাশের এলাকা! সাইপ্রাসে ভয়াবহ দাবানলে পুড়ে মৃত ৪ জন
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement