advertisement

স্বামীর সঙ্গে ঝগড়া, সাফারি পার্ক থেকে মহিলাকে নিয়ে গেল বাঘ !

Last Updated:

নিরাপত্তারক্ষীদের ঘোষণাকে কানে নেননি ৷ বার বার তাঁরা বলেই যাচ্ছিলেন, গাড়ি থেকে বের হওয়া নিষেধ ৷

#বেজিং: নিরাপত্তারক্ষীদের ঘোষণাকে কানে নেননি ৷ বার বার তাঁরা বলেই যাচ্ছিলেন, গাড়ি থেকে বের হওয়া নিষেধ ৷ কিন্তু সেই নিষেধকে তোয়াক্কাই করলেন না বেজিংয়ের এক মহিলা ৷ গাড়ির ভিতর স্বামীর সঙ্গে শুরু করলেন তুমুল ঝগড়া ৷ তারপর যা ঘটনা ঘটল, তা দেখে হতবাক গোটা দুনিয়া ! আপাতত সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে !
পরিবারকে সঙ্গে নিয়ে বেজিংয়ের সাফারি পার্কে ঘুরতে বেড়িয়েছিলেন এক চীনা পরিবার ৷ গাড়ির সামনে সিটে বসেছিলেন কর্তা ও স্ত্রী ৷ পিছনের সিটে পরিবারে অন্যান্য লোকেরা ৷ পার্কের ভিতর গাড়ি কিছুটা এগোতেই, গাড়ির ভিতরই ঝগড়ায় মেতে উঠলেন স্বামী-স্ত্রী ৷ রাগে আগুন হলেন স্ত্রী ৷ দুম করে নেমে পড়লেন গাড়ি থেকে ৷ অন্যদিকে মাইকে নিরাপত্তারক্ষীরা ক্রমাগত বলেই চলল, গাড়ি থেকে নামবেন না !
advertisement
হঠাৎই ঘটে গেল কাণ্ড, জঙ্গল থেকে বেরিয়ে এল বাঘ ! সোজা ঝাঁপ দিল মহিলার ওপর৷ এক সেকেন্ডে বদলে গেল পরিস্থিতি ৷ মহিলাকে মুখে নিয়ে বাঘের দৌঁড় ! পুরো ব্যাপারটাতেই হতচকিত গোটা পরিবার, গাড়ি থেকে নেমে ছুটলেন বাঘের পিছনে ৷ বিপদ তাতে বাড়ল আরও ৷ আগের মহিলাকে ছেড়ে দিয়ে বাঘ ঝাঁপ দিল অন্য মহিলার দিকে ৷ দ্বিতীয় মহিলাকে মুখে নিয়ে জঙ্গলে ঢুকে গেল বাঘ ! নিরাপত্তারক্ষীরা সময়মতো এলেও, বাঁচাতে পারেনি দ্বিতীয় মহিলাকে ! দেখুন সেই সিসিটিভি ফুটেজ !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
স্বামীর সঙ্গে ঝগড়া, সাফারি পার্ক থেকে মহিলাকে নিয়ে গেল বাঘ !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement