advertisement

চলছে রমজান, দুবাইতে দিনের বেলাতেও মিলছে মদ !

Last Updated:

পশ্চিম এশিয়ার এই দেশে বিশেষত দুবাইতে বিদেশি পর্যটকদের কথা ভেবেই মদ বিক্রিতে ছাড় দেওয়া হল ৷

#দুবাই: দিনের বেলাতেও এখন মদ পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে ! হ্যাঁ, নিশ্চয় অবাক হচ্ছেন এটা ভেবে যে রমজানের সময়ও এটা কী করে সম্ভব হচ্ছে ? আসলে পশ্চিম এশিয়ার এই দেশে বিশেষত দুবাইতে বিদেশি পর্যটকদের কথা ভেবেই মদ বিক্রির উপর ছাড় দেওয়া হয়েছে ৷ রমজানের সময় দিনের বেলাতেও আরব দেশে মদ বিক্রি হচ্ছে, এই ছবি আগে হয়তো কল্পনাও করা যেত না ৷
এক বোতল বিয়ার বা এক গ্লাস ওয়াইন পাওয়ার জন্য পর্যটকদের আগে অপেক্ষা করতে হতো সন্ধে গড়ানো পর্যন্ত। কিন্তু এ বছর রমজানের আগেই সেই নিয়ম শিথিল করে দেওয়া হল। ইতিমধ্যেই নতুন নিয়ম জানিয়ে দুবাইয়ের পর্যটন এবং বাণিজ্য দফতরের তরফে দুবাইয়ের হোটেলগুলির ম্যানেজারদের কাছেও নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে।
দুবাই বিশ্ব পর্যটনের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ নাম ৷ দেশ-বিদেশ থেকে এখানে সারা বছরই পর্যটকরা বেড়াতে আসেন ৷ চাকরি বা ব্যবসার জন্যও এদেশে ভিড় জমাচ্ছেন বহু মানুষ ৷ আরও বেশি সংখ্যক পর্যটক যাতে দুবাইয়ে আসেন, তা নিশ্চিত করাটাই আমিরশাহী সরকারের এখন মূল লক্ষ্য। দুবাই যে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র, সেটাই ফের মনে করিয়ে দিতে চান তাঁরা।
advertisement
advertisement
তবে একইসঙ্গে রমজানের পবিত্রতা সম্পর্কেও পর্যটকদের সচেতন করা হবে ৷ নিয়মকানুন মেনে চলার ব্যাপারেও  প্রত্যেকের কাছে আবেদন করা হবে বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷ আগামী ঈদে অন্তত ১০ লক্ষ পর্যটক দুবাইয়ে আসবেন। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
চলছে রমজান, দুবাইতে দিনের বেলাতেও মিলছে মদ !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement