advertisement

‘ওরা আঘাত করেছে, এটা বড় সমস্যা’ ইন্দো-চিন ইস্যুতে সাহায্য করছে আমেরিকা বললেন ট্রাম্প

Last Updated:

প্রতি মুহূর্তে ভারত-চিন পরিস্থিতির ওপর নজর রাখছে আমেরিকা

#ওয়াশিংটন: আমেরিকা ফের একবার জানিয়েছে ভারত- চিনের সীমান্ত  অসুবিধা নিয়ে মুখ খুলল ৷ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তারা সীমান্তের অশান্তি নিয়ে দুই দেশের সঙ্গেই কথা বলছেন ৷
কোভিড  পর্বে প্রথম নির্বাচনী প্রচারে ওকলাহামায় যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷  তিনি বলেছেন, ‘এটা কঠিন পরিস্থিতি ৷ আমরা ভারতের সঙ্গে কথা বলছি, আমরা চিনের সঙ্গে কথা বলছি , ওদের একটা বড় সমস্যা তৈরি হয়েছে ৷ ’
‘ওরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে,আমরা দেখছি কী হয়, আমরা ওদের সাহায্য করব৷ ’ ভারত চিন পরিস্থিতি প্রসঙ্গে এই মন্তব্য করেছে ট্রাম্প ৷ গত কয়েকদিন ধরে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনা সৈন্যবাহিনীরা অনুপ্রবেশের ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা৷
advertisement
advertisement
ভারত -চিন সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল ৷ চিন ভারতের গালওয়ান ভ্যালিতে অনুপ্রবেশ ঘটায় ৷ ভারতের গোয়েন্দা বিভাগের খবর অনুযায়ী চিনের ৩৫ জনের বেশি সৈনিকের মৃত্যু হয়েছে ৷
আমেরিকা সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্য চিনকেই দায়ী করেছে ৷ করোনা ভাইরাস অতিমারীর সময়ে তারা ভারত ও অন্য প্রতিবেশীদের থেকে ফায়দা তুলতে চাইছে চিন এমনটাই অভিযোগ মার্কিন মুলুকের৷
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব মাইক পম্পেও বলেছিলেন , ‘পিএলএ (People's Liberation Army) সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে ৷ দক্ষিণ চিন সাগরেও তারা অনৈতিকভাবে সীমান্ত বৃদ্ধির কাজ করছে ৷ সাগরেও চিনের এই ক্ষমতা বৃদ্ধি অত্যন্ত অনৈতিক ৷ ’
এই সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলেঘ ম্যাকএনানি  জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট এই পরিস্থিতির ওপর নজর রেখেছে ৷ LAC বরাবর চিন যেখাবে পূর্ব লাদাখে অনুপ্রবেশ করছে তাও তারা নজরে রেখেছে ৷
advertisement
জুন মাসের ২ তারিখে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারত-চিন সীমান্ত নিয়ে কথা বলেন মোদি ও ট্রাম্প ৷ এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলেঘ ম্যাকএনানি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘ওরা আঘাত করেছে, এটা বড় সমস্যা’ ইন্দো-চিন ইস্যুতে সাহায্য করছে আমেরিকা বললেন ট্রাম্প
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement