advertisement

আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প

Last Updated:

সূত্রের খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভারতে আসতে পারেন ৷

#নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ৷ সূত্রের খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ভারতে আসতে পারেন ৷ তবে এখনও পর্যন্ত ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়ে সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি ৷ কূটনীতিকেরা জানিয়েছেন, এখনও দু’দেশের উচ্চ স্তরে কার্যক্রম নিয়ে চর্চা চলছে ৷
ভারত সরকার ডোনাল্ড ট্রাম্পকে এর আগে দু’বার নয়াদিল্লির আসার আমন্ত্রণ জানিয়েছিল ৷ জুন ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ভারতে আসার নিয়ন্ত্রণ জানিয়েছিল ৷ গত বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ তবে দু’বারই কোনও না কোনও কারণে ট্রাম্পের ভারত সফর বাতিল হয়ে যায় ৷
advertisement
২০১৯ সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদি ‘হাউডি মোদি’ ইভেন্টের জন্য আমেরিকায় গিয়েছিলেন ৷ সেই সময় আরও একবার ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান মোদি ৷ ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে ট্রাম্প ভারতে আসতে না পারলে তাহলে রাষ্ট্রপতি হিসেবে এই টার্মে ট্রাম্প আসতে পারবেন না ৷ কারণ নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন ৷ এবং তা নিয়ে উনি ব্যস্ত হয়ে যাবেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement