advertisement

দুর্নীতি মামলায় অভিযুক্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ , আজ শুনানি ঢাকা আদালতে

Last Updated:
#ঢাকা:   দুর্নীতি মামলায় অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছিল ঢাকা হাইকোর্ট । ১৭ জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল । মার্চ মাস থেকে এই নিয়ে প্রায় পাঁচবার তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে । আজ এই বিষয়ে পুনরায় শুনানিকার্য শুরু করবে হাইকোর্ট ।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত জিয়া সহ আরও তিনজনের বিরুদ্ধে এই মামলার শুনানির দিন স্থির হয়েছিল ১০ জুলাই । কিন্তু জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের মেয়াদ দীর্ঘায়িত করার অনুরোধ করেন তাঁর উকিল । এরপরই বিচারপতি আকতারউজমান ১৭ জুলাই পর্যন্ত জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন ।
advertisement
advertisement
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেয় আদালত। এই মুহুর্তে ঢাকার একটি ২০০-বছর পুরনো কারাগারে আছেন তিনি  ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দুর্নীতি মামলায় অভিযুক্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ , আজ শুনানি ঢাকা আদালতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement