advertisement

প্রথমবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Last Updated:

বিশ্ব টেনিসের ইতিহাসে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে ৩-২ ফলে হারিয়ে প্রথমবার ডেভিস কাপ জিতল আর্জেন্টিনা।

#জাগ্রেব: বিশ্ব টেনিসের ইতিহাসে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে ৩-২ ফলে হারিয়ে প্রথমবার ডেভিস কাপ জিতল আর্জেন্টিনা।
চার ঘণ্টা ৫৪ মিনিটের ম্যাচে মারিয়ান চিলিচকে হারিয়ে সমতায় ফিরেছিলেন দেল পোত্রো। এরপর ফেড্রিকো দেলবনিসের র‍্যাকেটে ঐতিহাসিক জয় আর্জেন্টিনার। এই বছর অলিম্পিকে পুরুষদের হকিতে সোনা জিতেছিল আর্জেন্টিনা। তবে এই জয়কে মারাদোনার ছিয়াশির বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করছে দেশবাসী। এর আগে চারবার ফাইনালে উঠেও হেরে গিয়েছিল মারাদোনার দেশ।
দেশ ডেভিস কাপ জেতার পর স্বভাবতই খুশি দিয়েগো মারাদোনা। আর্জেন্টাইন টেনিস ফেডারেশনের অনুরোধে ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন মারাদোনা। ফাইনাল জয়ের পর উল্লাসে ফেটে পড়েন। কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোকে এই জয় উৎসর্গ করেছেন ফুটবলের রাজপুত্র। একইসঙ্গে জানিয়েছেন, টেনিসে আর্জেন্টিনার এই জয় তাঁর ছিয়াশি সালের বিশ্বকাপ জয়ের মতো। বান্ধবীকে নিয়ে গত কয়েকদিন ক্রোয়েশিয়ার আছেন মারাদোনা। দেশে ফিরছেন ডেভিস কাপ সঙ্গে নিয়ে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রথমবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement