advertisement

Bat Coronavirus in China: এবার বাঁদুড়ের থেকে ছড়াবে করোনা ভাইরাস! চিন থেকে ফের এল খারাপ খবর, মানুষের জন্য বিপদ কতটা?

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
গুয়াংঝাউ: ফের খারাপ খবর দিলেন চিনের বিজ্ঞানীরা৷ এবার বাঁদুড়ের শরীর থেকে নতুন করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার কথা শুনিয়েছেন তাঁরা৷
নতুন এই ভাইরাসের নাম HKU5-CoV-2৷ সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মানব দেহে যে এসিই-টু রিসেপটরের মাধ্যমে সার্স কোভিড ২ ভাইরাস প্রবেশ করত, বাঁদুড়ের দেহ থেকে এই ভাইরাসও সেই একই পদ্ধতিতে মানব দেহে জাঁকিয়ে বসতে পারে৷
advertisement
advertisement
বাঁদুড়দের শরীরের থাকা করোনা ভাইরাস নিয়ে বিস্তীর্ণ গবেষণার জন্য ব্যাটওম্যান হিসেবে খ্যাত চিনের বিজ্ঞানী শি ঝেংগলির নেতৃত্বে এই গবেষণা চলে৷ চিনের গুয়াংঝাউ ল্যাবরেটরি, গুয়াংঝাউ অ্যাকাডেমি অফ সায়েন্সেস, উহান ইউনিভার্সিটি এবং উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিজ্ঞানীরাও এই গবেষণায় অংশ নেন৷ গবেষণার ফলাফল একটি বিখ্যাত মেডিক্যাল জার্নালে প্রকাশিতও হয়েছে৷
বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, বাঁদুড়দের শরীর থেকে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতির মানব দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি৷ সরাসরি অথবা কোনও মাধ্যম দিয়ে এই ভাইরাস মানব দেহে প্রবেশ করতে পারে৷ তবে সেই সংক্রমণের সম্ভাবনা সার্স কোভিড টু ভাইরাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bat Coronavirus in China: এবার বাঁদুড়ের থেকে ছড়াবে করোনা ভাইরাস! চিন থেকে ফের এল খারাপ খবর, মানুষের জন্য বিপদ কতটা?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement