advertisement

Wuhan Institute Of Virology: করোনা নিয়ে ‘বিতর্কিত’ উহান ইনস্টিটিউটকেই এবার সর্বোচ্চ সম্মান দিচ্ছে চিন !

Last Updated:

China wants to reward Wuhan Institute of Virology: উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে বিজ্ঞানে বিশাল অবদানের জন্য সর্বোচ্চ সম্মানে মনোনীত করল চিন ৷

উহান: করোনার সূত্রপাত চিনের যে শহর থেকে বলে প্রথম থেকেই অভিযোগ রয়েছে, সেই উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজিকেই (Wuhan Institute Of Virology) বিজ্ঞানে বিশাল অবদানের জন্য সর্বোচ্চ সম্মানে মনোনীত করল চিন ৷
বিশ্বের একটা বড় অংশেরই ধারণা ৷ চিনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে করোনা ছড়িয়েছে ৷ যদিও তা এখনও পর্যন্ত প্রমাণ করা যায়নি ৷ গোড়া থেকেই চিন এই অভিযোগ অস্বীকার করে আসছে ৷ এবার সেই বিতর্কিত ইনস্টিটিউটকে বিরাট সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করল চিন ৷
চলতি বছরে (২০২১) বিজ্ঞান ও প্রযুক্তিতে বিরাট অবদানের জন্য ‘চাইনিজ় অ্যাকাডেমি অব সায়েন্স’ বেছে নিয়েছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি-কে। ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস রোধে বিস্তারিত ও শৃঙ্খলা মেনে অনেক দিন ধরে গবেষণার জন্যই এই স্বীকৃতি। শুধু উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজিকেই  নয়, বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে এই প্রতিষ্ঠানের প্রধান শি ঝেংলি-কেও। দেশে তাঁকে ‘ব্যাটওম্যান’ বলা হয়।
advertisement
advertisement
করোনাভাইরাস ছড়ানোর জন্য ওই বিজ্ঞানী শি ঝেংলিকেও অনেকে দায়ী করেন ৷ যদিও তিনি তা সবসময়েই অস্বীকার করেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Wuhan Institute Of Virology: করোনা নিয়ে ‘বিতর্কিত’ উহান ইনস্টিটিউটকেই এবার সর্বোচ্চ সম্মান দিচ্ছে চিন !
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement