advertisement

Padma River: পদ্মা বলে কথা, জল থেকে উঠে এল ৪৪ হাজারের মাত্র একটি 'সম্পদ'!

Last Updated:

Padma River: ভরা বর্ষা হওয়ায় এখন মাঝেমধ্যে পদ্মা ও যমুনা নদীতে বড় বড় পাঙাশ, কাতল, রুই, ও বোয়াল জাতীয় মাছ ধরা পড়ছে।

#বাংলাদেশ: বাংলাদেশের পদ্মা নদী। নাম শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে ইলিশের কথা। ইলিশের জন্যই বিখ্যাত পদ্মা। কিন্তু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এবার পাওয়া গেল ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতনের জালে মাছটি ধরা পড়ে বলে জানা গিয়েছে।
সেই মাছে কত টাকায় বিক্রি হল? জানা গিয়েছে, স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭০০ টাকায় ওই পাঙাশ মাছটি কিনে নেন। আজ সকালে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটিকে বিক্রি করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরা বর্ষা হওয়ায় এখন মাঝেমধ্যে পদ্মা ও যমুনা নদীতে বড় বড় পাঙাশ, কাতল, রুই, ও বোয়াল জাতীয় মাছ ধরা পড়ছে। শনিবার মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতন আরও কয়েকজন সঙ্গীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। জাল টেনে নৌকায় তোলার সময়ই তিনি দেখতে পান, বড় একটি পাঙাশ ধরা পড়েছে। মাছটি ওজন করতেই দেখা যায়, সেটি ২৬ কেজি ৫০০ গ্রাম। সেই সময়ই মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে সবচেয়ে বেশি দাম দিয়ে মাছটি কিনে নেন।
advertisement
advertisement
এই সেই মাছ... এই সেই মাছ...
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানিয়েছেন, এখন বড় মাছ ধরা পড়লেও ২৬ কেজি ওজনের পাঙাশ মাছ খুব কমই দেখা যায়। রবিবার সকালেই অবশ্য মাছটি এক ব্যবসায়ীকে বিক্রি করে দেন। তবে ওই ব্যবসায়ীকে কত টাকায় মাছটি বিক্রি করা হয়েছে, তা জানাননি চান্দু মোল্লা। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফের কথায়, সামনে ভরা বর্ষা মৌসুমে আরও বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দেশীয় প্রজাতির বড় মাছ এই নদীতে পাওয়া এ অঞ্চলের মানুষের জন্য বড় সুখবর। তবে স্থানীয়ভাবে এই ধরনের মাছ রক্ষার ব্যবস্থা করতে পারলে সবাই আরও বেশি উপকৃত হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Padma River: পদ্মা বলে কথা, জল থেকে উঠে এল ৪৪ হাজারের মাত্র একটি 'সম্পদ'!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement