advertisement

Bangladesh Shutdown| সোমবার থেকে বাংলাদেশে শুরু শাটডাউন, বন্ধ সব অফিস, যান চলাচলও!

Last Updated:

প্রশাসন সূত্রে খবর, প্রথম দফায় সাতদিন এই শাটডাউন (Bangladesh Shutdown) চালিয়ে দেখতে চাইছে সরকার। পরিস্থিতি নাগালে না এলে আরও বাড়তে পারে এই শাটডাউনের মেয়াদ।

#ঢাকা: লকডাউন জারি করেও সংক্রমণে লাগাম টানা যায়নি। এবার আগামী সোমবার থেকে বাংলাদেশ কঠোরতম লকডাউন (Bangladesh Shutdown) তথা শাটডাউন জারি হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সরকারি এবং বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এমনকি বন্ধ রাখা হচ্ছে সব ধরনের গাড়ি চলাচল। স্রেফ অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ যানবাহন চলবে বলে জানাচ্ছে বাংলাদেশ প্রশাসন। এই সময় জরুরি কারণ স্বাস্থ্যের সমস্যা ছাড়া কেউ বাড়ি থেকে বেরোলে কঠোর শাস্তির মুখেও পড়তে পারেন। তবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ব্যতীত সংবাদমাধ্যমের জন্য ছাড় থাকছে। প্রশাসন সূত্রে খবর, প্রথম দফায় সাতদিন এই শাটডাউন চালিয়ে দেখতে চাইছে সরকার। পরিস্থিতি নাগালে না এলে আরও বাড়তে পারে এই শাটডাউনের মেয়াদ।
চলতি বছরে করোনার দ্বিতীয় ধাক্কায় কাবু বাংলাদেশে গত ৫ ই এপ্রিল থেকে দ্বিতীয় বারের জন্য লকডাউন জারি হয়েছিল।  এই লকডাউন চলে ২১ এপ্রিল পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে তাতেও সংক্রমণ কমেনি। বিশেষত শেষ এক মাসের দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। শেষ ইদ-উল-ফিতরের পর আক্রান্ত আরও বাড়ে।
পরিস্থিতি বিচার করে তাই ২২ শে জুন থেকে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আশেপাশের মানিকগঞ্জ নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ,গোপালগঞ্জ, থেকে জরুরী পরিষেবা ছাড়া মূল শহরে যান চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু তাতেও কাজ হয়নি বলছে পরিসংখ্যানই। ফলে বাংলাদেশে চাইছে সংক্রমণ রুখতে আরো কঠোর হতে।
advertisement
advertisement
ইতিমধ্যেই জানা গিয়েছে বাংলাদেশের ৬৪ টির মধ্যে ৪০টি জেলাই অতি ঝুঁকিপূর্ণ। শুক্রবারের হিসেব শেষ ২৪ ঘন্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৬৯ জন। পরিস্থিতি বিচার করেই এবার শাটডাউন জারি করতে চাইছেন বাংলাদেশ প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Shutdown| সোমবার থেকে বাংলাদেশে শুরু শাটডাউন, বন্ধ সব অফিস, যান চলাচলও!
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement