advertisement

Bangladesh News: কী অবস্থা বাংলাদেশে! ঢাকায় ভরা রাস্তায় ফের খুন...সরাসরি পেটে গুলি বিএনপি নেতার

Last Updated:

পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তিকেই প্রথমে বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে পান্থপথ এলাকার অন্য বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করানো হয় মুসাব্বিরকে৷

News18
News18
ঢাকা: ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন৷ তার মধ্য বাংলাদেশে অব্যাহত হিংসা পরিস্থিতি৷ মঙ্গলবার রাতে খুন বিএনপি নেতা তথা বাংলাদেশের আজিজুর রহমান মুসাব্বির৷ বাংলাদেশের রাজধানী ঢাকাতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে মুসাব্বিরকে৷
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট৷ বর্তমানে সারা দেশ জুড়ে লাগু রয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি৷ তা সত্ত্বেও আইন-শৃঙ্খলার এমন পরিস্থিতি কেন?
advertisement
ঢাকার উত্তর মেট্রোপলিটান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন নিহত মুসাব্বির৷ ঢাকা পুলিশ জানিয়েছে, ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা বসুন্ধরা কমপ্লেক্সের অনতিদূরে সুপার স্টার হোটেলের কাছে মুসাব্বিরকে গুলি করা হয়৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব কাছ থেকে গুলি চালায় আততায়ীরা৷ তাঁর পেটে গুলি লাগে৷ ঘটনাস্থলেই গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন ওই বিএনপি নেতা৷ ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি৷
পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তিকেই প্রথমে বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে পান্থপথ এলাকার অন্য বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করানো হয় মুসাব্বিরকে৷
advertisement
অন্য আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিক্যাল কলেজে৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ তবে বাঁটানো যায়নি মুসাব্বিরকে৷
রাজধানী ঢাকার বুকে এভাবে গুলি চালানোর ঘটনা যেন অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে বাংলাদেশে৷ গত ১২ ডিসেম্বর ঠিক এভাবেই প্রচারে যাওয়ার সময় রিকশতে থাকা অবস্থায় বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে খুন করা হয়৷ যার পরে রীতিমতো তাণ্ডব চলে বাংলাদেশ জুড়ে৷ যে হিংসার রেষ এখনও থামেনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: কী অবস্থা বাংলাদেশে! ঢাকায় ভরা রাস্তায় ফের খুন...সরাসরি পেটে গুলি বিএনপি নেতার
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement