advertisement

Bangladesh New Government: তারেক ক্ষমতায় আসতেই 'বড়লোক' বাংলাদেশ! প্রতিদিন ঢুকছে কোটি-কোটি টাকা! কারা পাঠাচ্ছে জানেন এত টাকা? ডলার কিনে ধনী হচ্ছে বাংলাদেশ

Last Updated:

Bangladesh New Government: বাংলাদেশে ক্ষমতায় এসেছেন বিএনপি-র সর্বময় কর্তা তারেক রহমান। তারপর থেকেই বাংলাদেশে বহুগুণ বেড়ে গিয়েছে রেমিট্যান্স বা প্রবাসী আয়।

কীভাবে এত টাকা ঢুকছে বাংলাদেশে?
কীভাবে এত টাকা ঢুকছে বাংলাদেশে?
ঢাকা: বাংলাদেশে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি। সেই ইঙ্গিত বিগত কয়েক মাস ধরেই মিলছিল। আর বাংলাদেশে স্থিতাবস্থা ফিরতেই প্রবাসীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সেই সূত্রেই চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে বাংলাদেশে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই বছরের সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।
এদিকে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৫৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রবাসী আয় হয়েছিল ১৪৯ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে যা বেড়ে হয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।
advertisement
advertisement
বাংলাদেশ ব্যাংকে গতকাল মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়ে হয়েছে ৩৪.৫৩ বিলিয়ন ডলার, যা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ২৯.৮৫ বিলিয়ন ডলার। ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩৪.০৬ বিলিয়ন ডলার, যা তখন আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
advertisement
বাংলাদেশের নির্বাচন সামনে রেখে চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে পাঠান প্রবাসীরা। নির্বাচনকে কেন্দ্র করে দুই মাস ধরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আসা বেড়েছে। এর আগে চলতি বছরের প্রথম মাস, অর্থাৎ জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলার। তার আগের মাস ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh New Government: তারেক ক্ষমতায় আসতেই 'বড়লোক' বাংলাদেশ! প্রতিদিন ঢুকছে কোটি-কোটি টাকা! কারা পাঠাচ্ছে জানেন এত টাকা? ডলার কিনে ধনী হচ্ছে বাংলাদেশ
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement