Bangladesh Ministers List: জিতেই মাস্টারস্ট্রোক দিয়ে দিলেন তারেক রহমান! মন্ত্রিসভায় এমন মুখ আনছেন, ধন্যধন্য করছে সংখ্যালঘুরা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh Ministers List: তারেক রহমানের মন্ত্রিসভায় কারা থাকছেন? তুমুল জল্পনার মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর এক নাম। তিনি গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা: বাংলাদেশে নির্বাচনের পর সম্ভাব্য নতুন সরকার গঠন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে চলা মন্ত্রিসভায় প্রায় ৪০ জন সদস্য থাকতে পারেন। নতুন ও পুরনো নেতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই মন্ত্রিসভা গঠনের রূপরেখা তৈরি হচ্ছে বলে সূত্রের খবর।
আর সেই সূত্রেই উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। গুঞ্জন শোনা যাচ্ছে একজন হিন্দু নেতার নাম নিয়ে। রিপোর্ট অনুযায়ী, তারেকের মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন সদ্য নির্বাচিত সাংসদ গয়েশ্বর চন্দ্র রায়। ভোটে জেতার পরে তারেকের প্রথম সাংবাদিক সম্মেলনের মঞ্চে ছিলেন গয়েশ্বর। এর আগেও খালেদা জিয়ার আমলে গয়েশ্বর মন্ত্রীও ছিলেন। এবারের নির্বাচনে বিএনপির প্রতীকে জয়ী হওয়া মাত্র দুজন হিন্দু প্রার্থীর একজন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি দলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৮ সাল থেকে তিনি বিএনপির সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, সম্ভাব্য মন্ত্রিসভায় থাকতে পারেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন চৌধুরী, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল মঈন খানের মতো অভিজ্ঞ নেতারা। এঁদের অনেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র সরকারের সময় মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি নতুন প্রজন্মের নেতৃত্বকেও সুযোগ দিতে চান তারিক রহমান। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন শামা উবায়েদ (ফরিদপুর-২), আফরোজা খানম রিতা (মানিকগঞ্জ-৩) এবং ফারজানা শারমিন পুতুল (নাটোর-১)।
advertisement
১৯৯১-৯৬ সালে গয়েশ্বর বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং ১৯৯১ থেকে ১৯৯৩ সালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সাংসদ হিসেবে এই প্রথম তিনি জয়লাভ করেছেন। এর আগে একাধিকবার ভোটে লড়লেও কোনওবারই জিততে পারেননি গয়েশ্বর। সেই গয়েশ্বর এবার তারেকের মন্ত্রিসভায় জায়গা পাবেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2026 6:05 PM IST









