advertisement

করোনা আতঙ্ক! এখনই দিতে হবে না গ্যাস-বিদ্যুতের বিল, বড় ঘোষণা সরকারের

Last Updated:

৯৬ শতাংশ মানুষের বাড়িতে বিদ্যুতের সংযোগ রয়েছে।

#ঢাকাঃ ভারতের পাশাপাশি বাংলাদেশেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  তাই এবার  গ্যাস এবং বিদ্যুতের মাসিক বিল দিতে ব্যাঙ্কে না যাওয়ার নির্দেশ দিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসের গ্যাসের বিল আগামী জুন মাসে এবং ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসের বিদ্যুতের বিল মে মাসে জমা দিতে বলা হয়েছে। আর তখন বিল দিলে কোনও 'লেট ফাইন' বা বিলম্ব মাশুল বা সার চার্জ দিতে হবে না উপভোক্তাকে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, প্রতিমাসে  গ্যাসের বিল জমা দিতে প্রচুর মানুষ ব্যাঙ্কে ভিড় জমান। তাঁরা সেখানে লাইনে দাঁড়ান। তখন লাইনে দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। পাশাপাশি সেটি সামাজিক মেলামেশারই অংশ। তাই এভাবে বিল দিতে গেলে করোনাভাইরাস বা ‘কোভিড–১৯’ সংক্রমণ হওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে সরকার ‘গ্যাস বিপণন নিয়মাবলি (গৃহস্থালি) ২০১৪’ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, গ্রাহকরা অনেকেই ব্যাঙ্ক এবং  ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল জমা দেন। কিন্তু বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের পক্ষে বিল জমা দেওয়া সম্ভব নয়। তাই ফেব্রুয়ারি, মার্চ এবং  এপ্রিল মাসের বিল 'লেট ফাইন' ছাড়াই মে মাসে জমা নেওয়ার জন্য বিইআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, বাংলাদেশে ৪০ লক্ষ গ্রাহকের বাড়িতে আবাসিকে গ্যাস সংযোগ রয়েছে। এর মধ্যে দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাসের রয়েছে সাড়ে ২৮ লাখ গ্রাহক।পাশাপাশি  ৯৬ শতাংশ মানুষের বাড়িতে বিদ্যুতের সংযোগ রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
করোনা আতঙ্ক! এখনই দিতে হবে না গ্যাস-বিদ্যুতের বিল, বড় ঘোষণা সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement