advertisement

Istanbul fire: ইস্তানবুলের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ ২৯, বাড়তে পারে মৃতের সংখ্যা

Last Updated:

তুরস্কের সরকারি সংবাদসংস্থা আনাডোলু এজেন্সির খবর অনুযায়ী, ৮ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁদের মধ্যে সাতজনেরই অবস্থা আশঙ্কাজনক৷

আগুনে ভষ্মীভূত ইস্তানবুলের সেই পানশালা৷ ছবি- এএফপি
আগুনে ভষ্মীভূত ইস্তানবুলের সেই পানশালা৷ ছবি- এএফপি
ইস্তানবুল: তুরস্কের ইস্তানবুলের একটি পানশালায় আগুন লেগে অন্তত ২৯ জনের মৃত্যু হল৷ আরও বহু মানুষ অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর৷ জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীনই পানশালাটিতে আগুন লাগে৷ ঘটনায় পানশালার ম্যানেজার সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
তুরস্কের সরকারি সংবাদসংস্থা আনাডোলু এজেন্সির খবর অনুযায়ী, ৮ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়৷ তাঁদের মধ্যে সাতজনেরই অবস্থা আশঙ্কাজনক৷
advertisement
জানা গিয়েছে, একটি ১৭ তলা বহুতলের একেবারে নীচের তলায় ওই পানশালাটি ছিল৷ কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য সেটি বন্ধ ছিল৷ তুরস্কের বেসিকটাস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে৷
advertisement
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ থাকা সত্ত্বেও পানশালাটিতে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে৷ যাঁরা মৃত এবং আহত তাঁরা প্রত্যেকেই রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত থাকা শ্রমিক বলে মনে করা হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Istanbul fire: ইস্তানবুলের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ ২৯, বাড়তে পারে মৃতের সংখ্যা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement