advertisement

মহাজাগতিক বিস্ময়! গ্রহের মতো জন্ম নিচ্ছে একটি নক্ষত্র, দেখুন

Last Updated:

নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে MM 1a৷ একেবারে জন্মলগ্নে রয়েছে নক্ষত্রটি৷ অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, নক্ষত্রটি এখনও তৈরি হচ্ছে৷ গ্যাস ও ধুলোর সংমিশ্রণে৷ আরও একটি নক্ষত্রও জন্ম নিচ্ছে, তার নাম দেওয়া হয়েছে MM 1b৷

#লন্ডন: নতুন গ্রহের খোঁজ চলছে৷ বেশ কিছু আবিষ্কারও হয়ে গিয়েছে৷ মহাকাশে এই তল্লাশির মধ্যেই এক বিরল মহাজাগতিক ঘটনা দেখতে পেলেন বিজ্ঞানীরা৷ একটি তারার জন্ম৷ ঠিকই, ধুলো ও গ্যাসের মিশ্রণে জন্ম নিচ্ছে একটি নক্ষত্র৷ এক বিশালাকার নক্ষত্রের এ হেন জন্ম এর আগে ধরা পড়েনি বিজ্ঞানীদের চোখে৷
নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে MM 1a৷ একেবারে জন্মলগ্নে রয়েছে নক্ষত্রটি৷ অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, নক্ষত্রটি এখনও তৈরি হচ্ছে৷ গ্যাস ও ধুলোর সংমিশ্রণে৷ আরও একটি নক্ষত্রও জন্ম নিচ্ছে, তার নাম দেওয়া হয়েছে MM 1b৷
ছবিটি প্রতীকী ও সংগৃহীত ছবিটি প্রতীকী ও সংগৃহীত
advertisement
advertisement
ইউনিভার্সিটি অফ লিডস-এর অধ্যাপক ও গবেষক দলের প্রধান জন আইলির কথায়, 'বিশাল গ্যাসের মেঘ ও ধুলো দিয়ে মহাকাশে এক সুবিশাল পিণ্ডই ধীরে ধীরে নক্ষত্রের রূপ নেয়৷'
বিজ্ঞানীরা জানাচ্ছেন, MM 1a-এর ওজন আমাদের সূর্যের চেয়ে ৪০ গুণ বেশি৷ MM 1b, অপেক্ষাকৃত ছোট৷ নক্ষত্রটির ওজন সূর্যের চেয়ে অর্ধেকের বেশি কম৷ দুটি নক্ষত্রই একসঙ্গে জন্ম নিচ্ছে৷ চিলির মরুভূমি থেকে একটি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যেই বিজ্ঞানীরা এই দুই নক্ষত্রগুলির জন্ম দেখতে পেয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মহাজাগতিক বিস্ময়! গ্রহের মতো জন্ম নিচ্ছে একটি নক্ষত্র, দেখুন
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement