advertisement

খামেইনি-মৃত্যুতে করাচির মার্কিন দূতাবাসে আগুন লাগাল উন্মত্ত জনতা! পুলিশের গুলিতে মৃত ৮

Last Updated:

ইরানের বিরুদ্ধে অবিরাম বিমান হানা শুরু করেছে আমেরিকা আর ইজরায়েল। আর এই বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিমো আয়েতোল্লা আলি খামেনিই। সেই খবর সামনে আসতেই পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসে হামলা চালাল বিক্ষুব্ধ জনতা। দূতাবাসের বেশ কিছু অংশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

তছনছ মার্কিন দূতাবাস
তছনছ মার্কিন দূতাবাস
করাচি: ইরানের বিরুদ্ধে অবিরাম বিমান হানা শুরু করেছে আমেরিকা আর ইজরায়েল। আর এই বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিমো আয়েতোল্লা আলি খামেনিই। সেই খবর সামনে আসতেই পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসে হামলা চালাল বিক্ষুব্ধ জনতা। দূতাবাসের বেশ কিছু অংশে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভাঙচুরের ছবি সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা দূতাবাসের মধ্যে ঢুকে পড়ে। সূত্রের খবর, দূতাবাসের কিছুটা অংশে আগুনও লাগিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
সংবাদসংস্থা সূত্রে খবর, পাকিস্তানি পুলিশ এবং প্যারামিলিটারি বাহিনী বিক্ষোভরত জনতাকে প্রথমে ছত্রভঙ্গ করতে সফল হলেও, কিছু পরেই তাঁরা দূতাবাসের সামনের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে গুলি চালায় নিরাপত্তারক্ষাবাহিনী। আর এতেই মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
রবিবার সকালেই ইরানের সরকারি সংবাদসংস্থা শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনিইর মৃত্যুর খবর নিশ্চিত করে। মূলত ইজরায়েল আর মার্কিন যৌথ বিমান হামলার জেরেই মৃত্যু হয়েছে বলে জানানো হয়। ইতিমধ্যেই ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ। ইরাকের রাজধানী বাগদাদের সামনে মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষুব্ধ জনতার ভিড় দেখা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
খামেইনি-মৃত্যুতে করাচির মার্কিন দূতাবাসে আগুন লাগাল উন্মত্ত জনতা! পুলিশের গুলিতে মৃত ৮
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement