advertisement

Forbes100 | বিশ্বের প্রথম ১০০জন তারকার মধ্যে একমাত্র ভারতীয় অক্ষয় কুমার

Last Updated:

২০১৯-এর জুন থেকে ২০২০-মে পর্যন্ত তাঁর মোট সম্পত্তি ৩৬৬ কোটি টাকা৷ এই ১০০জনের তারকাদের তালিকায় তিনিই একমাত্র ভারতীয় প্রতিনিধি৷

#মুম্বই: সম্পত্তির নিরিখে বিশ্বের ধনী তারকাদের যে তালিকা প্রকাশ করে ফোর্বস, তাতে এবারও নিজের জায়গা ধরে রাখলেন অক্ষয় কুমার৷ ১০০ জনের মধ্যে ৫২তম স্থানে রয়েছেন অক্ষয়৷ ২০১৯-এর জুন থেকে ২০২০-মে পর্যন্ত তাঁর মোট সম্পত্তি ৩৬৬ কোটি টাকা৷ এই ১০০জনের তারকাদের তালিকায় তিনিই একমাত্র ভারতীয় প্রতিনিধি৷
যদিও আগের বছর এই তালিকায় ৩৩তম স্থানে ছিলেন তিনি৷ এবার সেখান থেকে বেশি কিছুটা পিছিয়ে গিয়েছেন অক্ষয়৷ তবে তিনি পিছনে ফেলে দিয়েছেন হলিউডের বিশেষ্ট তারকা উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলিকে৷ এমনকি রিহানা, কেটি পেরি, লেডি গাগা, জেনিফার লোপেজের মত তারকাও রয়েছেন অক্ষয়ের পিছনে৷
বলিউড স্টারদের মধ্যে আয়ের ভিত্তিতে অক্ষয়ই সেরা, জানাচ্ছে ফোর্বস৷ তিনি জনসেবার জন্যও খ্যাত৷ করোনা ত্রাণে তিনি দানও করেছেন সবথেকে বেশি৷ তবে লকডাউনে বন্ধ ছিল ইন্ডাস্ট্রি৷ সেক্ষেত্রে আয়ের দিক থেকে কিছুটা ধাক্কা খেয়েছেন অক্ষয়৷ তাই বলা হয়েছে রিপোর্ট৷
advertisement
advertisement
মার্কিন সংস্থা অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অক্ষয়৷ এর ফলেও অনেকটা বেড়েছে অক্ষয়ের পারিশ্রমিক৷ যা তাঁকে এই তালিকায় নিজের জায়গা বজায় রাখতে সাহায্য করেছে বলেই মত অনেকে৷ কারণ দি এন্ড থেকে তাঁর আয় হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা৷ এছাড়াও তাঁর হাতে রয়েছে বেল বটম, বচ্চন পান্ডের মতো ছবি যা থেকে অক্ষয়ের আয় প্রায় ১০ কোটি টাকা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Forbes100 | বিশ্বের প্রথম ১০০জন তারকার মধ্যে একমাত্র ভারতীয় অক্ষয় কুমার
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement