advertisement

Kalpana Chawla-র পর ফের এক ভারতীয় কন্যা, মহাকাশে যাচ্ছেন Sirisha Bandla

Last Updated:

অন্ধ্রের ঘরের মেয়ের আকাশে ওড়ার আনন্দে গর্বিত ট্যুইট চন্দ্রবাবু নাইডুর, প্রশংসা, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন নেটিজেনরা৷

sirisha bandla indian american astronaut - Photo courtesy- Twitter
sirisha bandla indian american astronaut - Photo courtesy- Twitter
#নিউইয়র্ক: ১১ জুলাই বিলিয়নিয়ার উদ্যোগপতি  রিচার্ড ব্র্যানসন ও তাঁর ক্রু মহাকাশে যাওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত৷ সেই ভার্জিন গ্যালাস্টিক টেস্ট ফ্লাইটে থাকবে ইন্দো-মার্কিন নাগরিক সিরিষা বাণ্ডলা (Sirisha Bandla)৷ তিনি ইউনিটি ২২ মিশনের রিসার্চারের অভিজ্ঞতা কাজে লাগবেন৷ প্রাইভেট কমার্শিয়াল স্পেস ট্রাভেলের ক্ষেত্রে এই এক্সপিডিশনের সাফল্য মারাত্মক হতে চলেছে৷ পাশাপাশি ভারতীয়দের আনন্দে থাকার আরও অনেক কারণ হয়েছে সিরিষা ভারতীয় বংশোদ্ভুত হওয়ায়৷ সিরিষা বাণ্ডলা এই ক্রিউয়ের ৪ নম্বর ক্রু৷ তিনি অন্ধ্রপ্রদেশের জন্মেছিলেন, হাউস্টানে তাঁর বেড়ে ওঠা৷ তিনি ভার্জিন গ্যালাকটিকে-র গর্ভনমেন্ট অ্যাফেয়ার্সের ও রিসার্চ অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট৷
advertisement
advertisement
এদিকে সিরিষার এই সাফল্যের  জন্য অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গর্বিতভাবে এই ভারতীয় কন্যাকে নিয়ে ট্যুইট করেন৷ নিজের ট্যুইটে তিনি লেখেন,  "Indian-origin women continue to break the proverbial glass ceiling and prove their mettle," অর্থাৎ ‘‘ নিজেদের নির্ধারিত কাঁচের সীমা ভেঙে ভারতীয় বংশোদ্ভুত মেয়েরা এগিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে৷’’
তিনি আরও লিখেছেন , সিরিষা বাণ্ডলা তেলেগু শিকড়ের মেয়ে ভিএসএস ইউনিটিতে আকাশে ওড়ার জন্য তৈরি৷ যা ভারতীয়দের গর্বিত করছে৷ ’’
advertisement
advertisement
তেলেগু দেশম পার্টি প্রধানের এই ট্যুইটের পরেই ভারতীয় নেটিজেনদের ট্যুইটের ঢল নামে৷ আকাশে উড়ান ভরার এই মেয়েকে নিয়ে গর্বিত হয়ে ওঠেন সকলেই৷
advertisement
advertisement
সকলেই এই ভারতীয় বংশোদ্ভুতা তরুণী অ্যাস্ট্রোনটের সাফল্যে দারুণ খুশি৷  সকলেই বলছেন তাঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করবে, আকাশ ছোঁওয়ার স্বপ্নও যে বাস্তব হয় তা বোঝাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kalpana Chawla-র পর ফের এক ভারতীয় কন্যা, মহাকাশে যাচ্ছেন Sirisha Bandla
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement