advertisement

বাগদাদে জোড়া বিস্ফোরণে মৃত ৮৩, আহত প্রায় ২০০

Last Updated:

শনিবার মধ্যরাতে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ ৷ বিস্ফোরণে কমপক্ষে ৮৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত প্রায় ২০০ ৷ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আইএস ৷

#বাগদাদ: শনিবার মধ্যরাতে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ ৷ বিস্ফোরণে কমপক্ষে ৮৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত প্রায় ২০০ ৷ হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আইএস ৷
তুরস্ক, কাবুল, বাংলাদেশ পেরিয়ে এবার বাগদাদ ৷ সপ্তাহ শেষ হতে হতে সন্ত্রাস থাবা বসিয়েছে বিশ্ব জুড়ে ৷ শুক্রবার রাতে ঢাকায় জঙ্গি হামলার খবর বাসি হতে না হতেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদের কারাডা বাজার এলাকা ৷
সামনে ঈদ ৷ ঈদের আগে ছুটির দিনে শেষ মুহূর্তের কেনাকাটিতে ব্যস্ত বাগদাদের সাধারণ নাগরিক ৷ কারাডা মার্কেটে তখন উপছে পড়ছে ভিড় ৷ রমজানের উপবাস ভেঙে একটু রাত করেই রেস্তোরাঁয়, বাজারের ফুড স্টলে খাওয়া-দাওয়া সারছিলেন অনেকে ৷ এমন সময় বিস্ফোরক ঠাসা রেফ্রিজারেটরের একটি ট্রাকে পর পর দুটি বিস্ফোরণ ঘটে ৷ মুহূর্তে হরেক রকমের পসার সাজানো হাসি খুশি মার্কেট বদলে যায় রক্ত মাখানো লাশে ভরা শ্মশানে ৷
advertisement
advertisement
baghdad 12
প্রথম বিস্ফোরণটি ঘটে শনিবার সন্ধেয়  শিয়া অধ্যুষিত কারাডা মার্কেটে । এর কিছুক্ষণ পরেই পূর্ব বাগদাদে ঘটে আরেকটি আইইডি বিস্ফোরণ ৷
পুলিশ সূত্রে খবর, ঈদ ও রমজান পালনে ব্যস্ত মার্কেটকেই লক্ষ্য করেছিল জঙ্গিরা ৷ আইএস অনলাইনে একটি বিবৃতি প্রকাশ করে হামলার দায় স্বীকার করে ৷
advertisement
এরকম শক্তিশালী বিস্ফোরণে, বিস্ফোরণস্থলের আশপাশের বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ৷ ইতিমধ্যেই ৮৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ আহত হয়েছেন বহু মানুষ ৷ পুলিশের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ ধ্বংসস্তূপের নীচে আরও মানুষ আটকে রয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাগদাদে জোড়া বিস্ফোরণে মৃত ৮৩, আহত প্রায় ২০০
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement