advertisement

১৭০ কিমি বেগে আছড়ে পড়ল সাইক্লোন মেকুনু, মৃত ৬

Last Updated:
#সালালাহ: সাইক্লোন মেকুনুর আঘাতে বিধ্বস্ত ওমানের দক্ষিণাংশ ৷ এই মারাত্মক সাইক্লোনের আঘাতে এখনও পর্যন্ত ৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ নিখোঁজ ৩০ জনেরও বেশি মানুষ ৷
স্থানীয় পুলিশ বিবিসি জানিয়েছে, সাইক্লোনের কারণে সমুদ্রতীরবর্তী দোহোফার এবং আল-উসটা প্রদেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।
ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছিল ঝড়ের গতিবেগ ৷ সুদূঢ় অতীতে এমন ভয়ানক সাইক্লোনের মুখোমুখি হয়নি সে দেশ ৷ এমনটাই স্থানীয় আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৷ ঝড়ের কারণে ওই এলাকার প্রচুর ঘরবাড়ির ভেঙে পড়েছে।
advertisement
ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পেতে প্রচুর মানুষকে আগে থেকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ ওই এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
ইয়েমেনের সকোট্রা উপদ্বীপ লণ্ডভণ্ডের পর সাইক্লোন মেকুনু এসে পৌঁছায় ওমানের দ্বিতীয় প্রধান শহর সালালাহরের পশ্চিমে। সেখানে ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর সাইক্লোনটি দুর্বল হয়ে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৭০ কিমি বেগে আছড়ে পড়ল সাইক্লোন মেকুনু, মৃত ৬
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement