advertisement

Taliban kills 17 in Kabul: আনন্দে গুলি বর্ষণ তালিবানদের, কাবুলে ১৭ জনের মৃত্যু! আহত বহু

Last Updated:

শামসাবাদ নিউজ এজেন্সি দাবি করেছে, পঞ্জশির দখলকে উদযাপন করতে আকাশ থেকে গুলি বর্ষণ শুরু করে তালিবানরা (Taliban kills 17 in Kabul)৷

#কাবুল: পঞ্জশিরের দখল নেওয়া হয়ে গিয়েছে৷ সেই খবর আসতেই কাবুলে গুলি বৃষ্টি করে জয় উদযাপন শুরু করল তালিবান যোদ্ধারা৷ আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ১৭ জনের, আহত চল্লিশ জনেরও বেশি৷ আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ সহ একাধিক সংবাদমাধ্যম এই খবরের সত্যতা স্বীকার করেছে৷
যদিও তালিবানদের বিরোধী গোষ্ঠীর নেতারা পঞ্জশির দখলের এই খবর অস্বীকার করেছেন৷
শামসাবাদ নিউজ এজেন্সি দাবি করেছে, পঞ্জশির দখলকে উদযাপন করতে শূন্যে গুলি বর্ষণ শুরু করে তালিবানরা৷ তাতেই ১৭ জনের মৃত্যু হয়৷ টোলো নিউজের তরফেও একই ধরনের খবর প্রকাশ করা হয়েছে৷
advertisement
কাবুলের পূর্ব প্রান্তে নানগরহর প্রদেশেও তালিবানদের গুলি বর্ষণে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে খবর৷ তবে তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গুলিবর্ষণের ঘটনার নিন্দাই করেছেন৷
advertisement
মুজাহিদ বলেন, 'শূন্যে গুলি না চালিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানান৷ গুলিতে সাধারণ মানুষ আহত হতে পারেন৷ ফলে অকারণ গুলি চালাবেন না৷ '
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Taliban kills 17 in Kabul: আনন্দে গুলি বর্ষণ তালিবানদের, কাবুলে ১৭ জনের মৃত্যু! আহত বহু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement