advertisement

বিনা দোষে ১২ বছরের নাবালিকাকে গ্রেফতার করায় উত্তপ্ত হংকং !

Last Updated:

করোনাভাইরাসের কারণে জমায়েত করা বারণ,তারমধ্যে এই জমায়েত আইন বিরুদ্ধ।

#হংকং: ১২ বছরের এক বালিকাকে গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল হং কং। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি প্রতিবাদী মানুষের ভিড়ের মধ্যে থেকে পুলিশ একটি মেয়েকে খুব বাজেভাবে আটক করে নিয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখার পর সরব হয়েছে গোটা নেটদুনিয়া।  নেটিজেনরা তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন এই ঘটনায়।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে তাতে দেখা গেছে, হংকংয়ের পুলিশ কয়েকজনকে ঘিরে ধরে আটক করে । সেই ভিড়ের মধ্যে আটকে পড়ে মেয়েটি ,এরপর  মেয়েটি তার মধ্যে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখন একজন পুলিশ তাকে তাড়া করে এবং সে মাটিতে পড়ে যায় , সেখান থেকে তাকে টানতে টানতে তোলা হয়। এমনটাই জানানো হয়েছে দ্য গার্ডিয়ান-এর একটি প্রতিবেদনে।  কয়েকজন মেয়েটিকে  সাহায্য করার জন্য এগিয়ে আসে তাদের গ্রেফতার করা হয়। মেয়েটির ভাই তাকে সাহায্য করতে এগিয়ে আসে তাকেও মাটিতে ফেলে টানতে টানতে তোলা হয়।
advertisement
মেয়েটির পরিবারের তরফে জানানো হয়েছে যে মেয়েটি আঁকার কিছু সরঞ্জাম কিনতে বেরিয়েছিলেন এবং সে পুলিশ দেখে ভয় পেয়ে যায় ,তাই ভয়ে  পালাচ্ছিল । এরপর তাকে তাড়া করা হয় এবং মাটিতে পড়ে যায়।এমনটাই জানা গেছে স্থানীয় এক সংবাদ মাধ্যম মারফত।
advertisement
করোনাভাইরাসের কারণে জমায়েত করা বারণ,তারমধ্যে এই জমায়েত আইন বিরুদ্ধ। তাই জরিমানা করা হয়। মেয়েটির মা জানায় তিনি তিনি এই ঘটনার অভিযোগ জানাবেন এবং মামলা দায়ের করবে।
advertisement
পুলিশ ঘটনার কয়েক ঘন্টা পরে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে মেয়েটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তাই  তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পুলিশ তাকে সামান্য বল প্রয়োগ করাতেই সে পড়ে যায় ।পুলিশ এও জানিয়েছে তরুণ-তরুণীদের এইসব প্রতিবাদ থেকে দূরে থাকতে  এবং নিজেদেরকে বিপদ থেকে সুরক্ষিত রাখতে । যদিও এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিনা দোষে ১২ বছরের নাবালিকাকে গ্রেফতার করায় উত্তপ্ত হংকং !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement