advertisement

সিঙ্গাপুরে হোটেলের সুইমিং পুলে চার মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ভারতীয় ডাক্তার

Last Updated:

হোটেলের রুফটপ পুলে চার মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ভারতীয় ডাক্তার ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের অন্যতম অভিজাত হোটেল মেরিনা বে স্যান্ড হোটেল কমপ্লেক্সে ৷

#সিঙ্গাপুর: হোটেলের রুফটপ পুলে চার মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ভারতীয় ডাক্তার ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের অন্যতম অভিজাত হোটেল মেরিনা বে স্যান্ড হোটেল কমপ্লেক্সে ৷ হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
ঘটনাটি ঘটে গত ২৮ জুন ৷ অভিযোগকারিনীদের দাবি, বৃহস্পতিবার রাত ৯টা হোটেলের ৫৭ নম্বর ফ্লোরে ৯টা নাগাদ সুইমিং পুলে যান তারা ৷ সেই সময় সুইমিং পুলে একাই ছিলেন সেই ডাক্তার ৷ সাঁতার কাটার অজুহাতে জলের নিচ দিয়েই ওই চার মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেন অভিযুক্ত ডাক্তার ৷ প্রথমে ওই মহিলারা বিষয়টি এড়িয়ে গেলেও পরে সুইমিং পুলের নিরাপত্তারক্ষীর কাছে গিয়ে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানান তারা ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ডাক্তারের নাম জগদীপ সিং অরোরা ৷ নিজের স্ত্রী এবং মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েই বিপাকে পড়লেন ৷ যৌন হেনস্থার অভিযোগে দু’সপ্তাহের জন্য আটক করা হল তাকে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় সুইমিং পুলে নামার জেরেই এমন ঘটনাটি ঘটেছে ৷ প্রসঙ্গত, পুলিশি জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ওই ডাক্তার ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সিঙ্গাপুরে হোটেলের সুইমিং পুলে চার মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ভারতীয় ডাক্তার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement