advertisement

এমসিজি-তে স্বপ্নের অভিষেক ময়াঙ্কের, ৭৬ রান করে নজর কাড়লেন কর্ণাটকি ওপেনার

Last Updated:
#মেলবোর্ন: প্রথম ভারতীয় ওপেনার হিসেবে মেলবোর্নে অভিষেক ৷ তাও আবার বক্সিং ডে টেস্ট ম্যাচে ৷ ময়াঙ্ক আগরওয়ালের কাছে নিঃসন্দেহে ২৬ ডিসেম্বর, ২০১৮ দিনটা অনেক স্পেশ্যাল ৷ এমসিজি-তে ব্যাট হাতেও বুধবার একটা স্পেশ্যাল ইনিংসই উপহার দিলেন দর্শকদের ৷ অজি পেসারদের চ্যালেঞ্জ সামলে ৭৬ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন তিনি ৷
দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয়কে বাদ দিয়েই এই টেস্টে খেলতে নেমেছে ভারত ৷ মাত্র দুটি টেস্ট অন্তর অন্তর টিম কম্বিনেশন বদলের এই সিদ্ধান্তের সমালোচনা অনেকেই করেছেন ৷ কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করতে সফল ময়াঙ্ক ৷ মাত্র ৮ রান করে আরেক ওপেনার হনুমা বিহারি প্যাভিলিয়ানে ফিরলেও কামিন্সের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ময়াঙ্ক এদিন খেলে যান  ১৬১ বলে ৭৬ রানের একটা দুর্দান্ত ইনিংস ৷ ৮টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি ৷ এমসিজি-তে টস জিতে প্রথমে ব্যাট করছে ভারত ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এমসিজি-তে স্বপ্নের অভিষেক ময়াঙ্কের, ৭৬ রান করে নজর কাড়লেন কর্ণাটকি ওপেনার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement