advertisement

সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত ভারত

Last Updated:
#নয়াদিল্লি: রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে নিজের জায়গা করে নিল ভারত । তিন বছরের জন্য বিশ্বের সর্বোচ্চ মানবাধিকার কমিটির সদস্যপদ পেয়েছে ভারত, যার মেয়াদ শুরু ১ জানুয়ারি, ২০১৯- এ । এশিয়া-প্যাসিফিক ক্যাটেগরিতে সর্বোচ্চ ১৮৮টি ভোট পেয়ে এই সদস্যপদ অধিকার করেছে ভারত ।
১৯৩ টি সদস্য দেশ সম্বলিত সাধারণ পরিষদে গোপন ব্যালট প্রক্রিয়ায় এই ভোট গ্রহণ হয়েছিল । সদস্যপদে নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে ৯৭ টি ভোটের প্রয়োজন হয় । সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেই নতুন সদস্য হিসেবে ঘোষিত হয় ভারতের নাম । ভারতের সঙ্গে নতুন সদস্য হিসেবে ঘোষিত হয়েছে বাংলাদেশ, ফিজি, বাহরেন ও ফিলিপিন্স ।রাষ্ট্রসংঘের ভারতীয় দূত সঈদ আকবরউদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আন্তর্জাতিক স্তরে ভারতের সক্রিয় উপস্থিতির জন্যই এই সাফল্য পেয়েছে ভারত ।
advertisement
advertisement
advertisement
২০১৯ থেকে তিন বছরের জন্য মানবাধিকার কাউন্সিলের সদস্য রাষ্ট্র হিসেবে দায়িত্ব সামলাবে ভারত ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সর্বাধিক ভোট পেয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত ভারত
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement