advertisement

'শহিদদের বীরত্ব আরও অনেককে অনুপ্রাণিত করবে', শোকপ্রকাশ সচিনের

Last Updated:

সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷

#মুম্বই: মাতৃভূমিকে রক্ষা করার জন্য যে সাহসিকতার পরিচয় দিয়েছেন বীর জওয়ানরা, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে৷ তার মধ্যে দিয়েই বেঁচে থাকবেন লাদাখের শহিদরা৷ চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ভারতীয় সেনা জওয়ানদের এভাবেই শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর৷ একই সঙ্গে নিহত জওয়ানদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার৷
ট্যুইটারে সচিন লেখেন, 'মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আমাদের শহিদরা যে বীরত্ব দেখিয়েছেন, তা আরও অনেককে অনুপ্রাণিত করবে এবং তাঁদের মধ্যে দিয়েই এই শহিদরা বেঁচে থাকবেন৷ গোটা দেশ এই সাহসী জওয়ানদের মৃত্যুতে শোকজ্ঞাপন করছে এবং তাঁদের নিঃস্বার্থ বাবা মা ও পরিবারের পাশে রয়েছে৷ আমার গভীর সমবেদনা জানাই এবং প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি৷'
advertisement
advertisement
advertisement
সোমবার লাদাখের গালওয়ানে ১৬ বিহার রেজিমেন্টের জওয়ানদের উপরে অতর্কিতে হামলা চালায় চিনের সেনাবাহিনী৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেক জওয়ান৷ সমাজের সব স্তরের মানুষ বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছেন৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও জানিয়েছেন, দেশ এই জওয়ানদের বলিদান কোনওদিন ভুলবে না৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'শহিদদের বীরত্ব আরও অনেককে অনুপ্রাণিত করবে', শোকপ্রকাশ সচিনের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement