advertisement

'আপনাদের জন্য গোটা দেশ গর্বিত', হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের বললেন প্রধানমন্ত্রী

Last Updated:

গত ১৫ জুন গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হন৷

#লেহ: লেহ-এর সেনা হাসপাতালে গিয়ে গালওয়ানের সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আহত জওয়ানদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে তিনি বললেন, গোটা বিশ্ব তাঁদের  সাহসিকতা নিয়ে আলোচনা করছে৷
গত ১৫ জুন গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের কুড়ি জন জওয়ান শহিদ হন৷ পাশাপাশি আহত হন আরও বেশ কিছু সেনা জওয়ান৷ সেনা হাসপাতালে দাঁড়িয়ে আহত জওয়ানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের সাহসিকতা নিয়ে গোটা বিশ্বে চর্চা চলছে৷ আপনারা গোটা দেশের কাছে অনুপ্রেরণা৷ আমরা আশা করি আমাদের দেশ আত্মনির্ভর হয়ে উঠবে এবং কখনও কারও সামনে মাথা নত করবে না৷ যে মায়েরা আপনাদের মতো বীর সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের আমি প্রণাম জানাই৷'
advertisement
advertisement
সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ দিন আচমকা লেহ- লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিমুতে ফরওয়ার্ড পোস্টে গিয়ে কম্যান্ডারদের সঙ্গে কথা বলে সীমান্তের প্রকৃত পরিস্থিতি বুঝে নেন তিনি৷ হাসপাতালে গিয়ে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন তিনি৷ পাশাপাশি লেহতে সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'আপনাদের জন্য গোটা দেশ গর্বিত', হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের বললেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement