advertisement

Howrah News: অভিনয়, হায়নাকে দত্তক নেওয়ার পর এবার ছবি এঁকে তাক লাগালেন হাওড়ার ডিসিপি

Last Updated:

Howrah News: পেশায় পুলিশ হলেও ছবি এঁকে তাক লাগলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসিপি দ্যুতিমান বাবু

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া: বাংলা ভাষায় বহুল প্রচলিত প্রবাদ রয়েছে " যে রাঁধে সে চুলও বাঁধে " । আর ঠিক সেই প্রবাদটিকেই অক্ষরে অক্ষরে বাস্তবে প্রমাণ করে চলেছেন হাওড়া হাওড়া সিটি পুলিশে কর্মরত হাওড়া (Howrah News)পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার ( হেড কোযার্টার ) দ্যুতিমান ভট্টাচার্য্য ।
দ্বিতীয় হুগলি সেতুতে অভিনেতা জিৎ এর সাথে রাবন সিনেমার শুটিংয়ে একটি দৃশ্যে অভিনয় করে ও আলিপুর চিড়িয়াখানায় একটি হায়নাকে দত্তক নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি(Howrah News) । এইবার নিজের হতে আঁকা বেশ কয়েকটি তাক লাগানো ছবি নিয়ে একটি একাকী চিত্র প্রদর্শনীর মাধ্যমে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছে তার নাম ।
advertisement
মধ্য হাওড়ার ঘোষপাড়ার আনন্দী আর্ট গ্যালারিতে বিভিন্ন শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের চাঁদের হাটের মাধ্যমে সোমবার উদ্বোধন হলো এই চিত্র প্রদর্শনীর । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নিখিলেশ দাস , চিত্রশিল্পী সৌমিত্র কর , হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ (Howrah News)কমিশনার সি. সুধাকর আইপিএস - সহ অনান্য বিশিষ্ট শিল্পী ও পুলিশ আধিকারিকরা ।
advertisement
advertisement
অপরাধ দমনে ও শহরের আইন - শৃঙ্খলা সামলে কিভাবে ছবি আঁকেন , এই বিষয়ে দ্যুতিমানবাবু জানান ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকার প্রতি বিশেষ অনুরক্ত । পাবলো পিকাসোর আঁকা ছবিই তার কাছে অনুপ্রেরণা হয়ে এসেছে । তাই তার আঁকা অনেক ছবিতেই পাবলোর ঘরানার প্রতিফলন ঘটেছে ।
এর আগেও কলকাতার বিভিন্ন(Howrah News) আর্ট গ্যালারিতে তার আঁকা চিত্রগুলির প্রদর্শনী হয়েছে । সব কাজ সঠিক সময়ে শেষ করলে যে কোনো পেশার সাথে যুক্ত মানুষই তার শখগুলি পূরণ করতে পারবে বলেও জানান তিনি ।
advertisement
অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের পাশাপাশি তার আঁকা ছবির ভুয়সী প্রশংসা করেছেন হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সি. সুধাকর ।
তিনি জানায় , প্রায় ১০ থেকে ১২ বছর ধরে তিনি দ্যুতিমান (Howrah News)বাবুর সঙ্গে কাজ করছেন । বহুমুখী প্রতিভার অধিকারী হলেও পুলিশের দায়িত্ব পালনে তার মতো অফিসারের কোনো জুড়ি নেই । ডিপার্টমেন্টে ভালো মানুষ হিসেবেই তিনি সুপরিচিত । তিনি ভালো ছবি আঁকেন , বই লেখেন এছাড়াও বহু সামাজিক কাজের সাথেও যুক্ত থাকেন । আগামীদিনে তার আঁকা ছবি নিয়ে শিবপুর পুলিশ লাইনে চিত্র প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি ।
advertisement
দ্যুতিমানবাবুর এই চিত্র প্রদর্শনীতে তার আঁকা ২০ থেকে ২২ টি ছবি রয়েছে । সোমবার থেকে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী আগামী রবিবার অবধি প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে । এমনটাই জানালেন ওই আর্ট গ্যালারির কর্ণধার রাখী জানা ।
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অভিনয়, হায়নাকে দত্তক নেওয়ার পর এবার ছবি এঁকে তাক লাগালেন হাওড়ার ডিসিপি
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement