advertisement

Howrah News: মাছ ধরার ফাঁসে আটকে বিষধর কেউটে, জালে গন্ধগোকুল, তারপর...

Last Updated:

পরিবেশপ্রেমীদের তৎপরতায় উদ্ধার বিষধর সাপ, প্রাণ বাঁচল গন্ধগোকুলের

উদ্ধার কেউটে সাপ
উদ্ধার কেউটে সাপ
হাওড়া: একটি গন্ধগোকুল ও একটি কেউটে সাপের প্রাণ বাঁচল পরিবেশ প্রেমীদের তৎপরতায়। ঘটনাটি সোমবার সকালের, শ্যামপুর থানার ২ নং ব্লকের  রাধানগর গ্রামের। গ্রামের বাসিন্দা উৎপল মণ্ডল পেশায় শিক্ষক। তিনি ‘ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর’ নামক গ্রুপ-এর বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য অর্পণ দাসকে জানান, এলাকার একটি মাছ ধরার ফাঁসে আটকে পড়ে কেউটে সাপ। গ্রামবাসীরা সাপটিকে না মেরে শিক্ষক উৎপলবাবুকে জানান। তিনিই তখন ‘ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর’-এর বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য অভীক মাইতির সঙ্গে যোগাযোগ করেন সাপটি উদ্ধারের জন্য।
ঘটনাস্থলে আসেন বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্য অভিক মাইতি ও অর্পণ দাস। আসার পথে তাঁরা জনাতে পারেন, বেলপুকুরে একটি ম্যারেজ হলের ছাদে জালে জড়িয়ে পড়েছে এক গন্ধগোকুল । সঙ্গেসঙ্গে  অভিক মাইতি নামে এক পরিবেশকর্মী ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন।
রাকেশ মাইতি
advertisement
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মাছ ধরার ফাঁসে আটকে বিষধর কেউটে, জালে গন্ধগোকুল, তারপর...
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement