advertisement

Howrah News: বৃষ্টি এলেই দুশ্চিন্তা! এই ভরা বর্ষায় মাথার উপর পলিথিনের ছাউনিই ভরসা

Last Updated:

বৃষ্টি এলে দুশ্চিন্তা, এই ভরা বর্ষায় মাথার উপর পলিথিনের ছাউনি ভরসা সাঁকরাইল সরেঙ্গা পূর্ব পাড়ার একাধিক পরিবারের। সেই সমস্ত মানুষের কাছে জানা যায়, একটু ভারী বৃষ্টি নামলেই ঘন্টার পর ঘন্টা রাত জেগে কাটাতে হয় বৃষ্টি কম হলে তারপর চোখে নামে আরামের ঘুম।

+
title=

#হাওড়া : বৃষ্টি এলে দুশ্চিন্তা, এই ভরা বর্ষায় মাথার উপর পলিথিনের ছাউনি ভরসা সাঁকরাইল সরেঙ্গা পূর্ব পাড়ার একাধিক পরিবারের। সেই সমস্ত মানুষের কাছে জানা যায়, একটু ভারী বৃষ্টি নামলেই ঘন্টার পর ঘন্টা রাত জেগে কাটাতে হয় বৃষ্টি কম হলে তারপর চোখে নামে আরামের ঘুম। এভাবেই বছরের পর বছর পার করছেন হাওড়া সাঁকরাইল ব্লকের সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারেঙ্গা পূর্বপাড়ার কিছু পরিবার। একটু বেশি বৃষ্টি হলে ঘরের প্রবেশ করে বৃষ্টির জল, তা আটকাতে চোখের ঘুম যায় উড়ে বালতি ঘটি বাটি বাসন পত্র দিয়ে জল আটকানো, বৃষ্টি হলে ঠায় জেগে থাকা মাথার জল আটকাতে।
স্থানীয় মানুষের অভিযোগ একাধিক বার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। স্থানীয় এক মহিলা চাঁদ উসমানী খাঁ জানান, আবাস যোজনার ঘর পেতে পঞ্চায়েত সদস্যের নিকট গেলে তিনি তাকে বসত ভিটের জমি বিক্রি করে ঘর তৈরির পরামর্শ দেন বলে অভিযোগ। ওই এলকায় একাধিক পরিবার রয়েছে, যারা বর্ষায় মাথা ঢাকতে পলিথিনই ভরসা, প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ঘর কয়েক বছর এভাবেই অতি কষ্টে সপরিবারে বসবাস মানুষের, পঞ্চায়েত প্রশাসন ফিরেও তাকায়নি তাদের দুরবস্থার দিকে, অভিযোগ স্থানীয় মানুষের।
advertisement
আরও পড়ুনঃ অমানবিক! ফ্ল্যাটের দখল নিয়ে বিবাদের জেরে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হল শিশুকে!
তবে এই প্রসঙ্গে সারেঙ্গা, গ্রাম পঞ্চায়েত প্রধান মৃদুলা বাছার জানান, সরকারের নিয়মবিধি মেনে ২০১১ সালে তালিকায় থাকা নাম অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাজ হয়েছে। পুনরায় আবাস প্লাস যোজনার কাজ শুরু হয়েছে। গত তিন বছর আগে এলাকার মানুষের অবস্থা অনুযায়ী নিয়ম মেনে ছবি তুলে পাঠানো হয়েছে তার তালিকাও প্রকাশ হয়েছে যে সমস্ত পরিবার আবাস যোজনা থেকে বঞ্চিত রয়েছেন তাদের অধিকাংশই নাম রয়েছে ওই তালিকায়। সরকারি নির্দেশকামীনে কাজ শুরু হলে মানুষ পর্যায়ক্রমে ঘর পাবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পথ কুকুরদের দুর্ঘটনা থেকে রক্ষা করতে উদ্যোগ নিলেন পশুপ্রেমীরা
'জায়গা বিক্রি করে ঘর তৈরীর করার পরামর্শ ' তার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা বলে জানান, সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত সদস্য জিতেন মল্লিক। তিনি জানান এলাকার মানুষের বাড়ি বাড়ি খোঁজখবর রাখার চেষ্টা করেন নিয়মিত, সরকারি পরিষেবা মানুষকে নিয়ম মাফিক পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন সরকারি নির্দেশ মেনে। অভিযোগকারীদের ঘূর্ণিঝড়ে বাড়ি ভেঙে পড়ে যাওয়ায় ক্ষতি পূরণ পঞ্চায়েতের পক্ষে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বৃষ্টি এলেই দুশ্চিন্তা! এই ভরা বর্ষায় মাথার উপর পলিথিনের ছাউনিই ভরসা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement