advertisement

Vande Bharat express: আনুষ্ঠানিকভাবে সূচনা হওয়ার পর প্রথমবার ডানকুনি স্টেশনে বন্দে ভারত! ঢাক,কাঁসর বাজিয়ে দেওয়া হল সংবর্ধনা

Last Updated:

বহু প্রতীক্ষিত সেই বন্দে ভারত যাত্রা শুরু করল। বুলেট ট্রেনের বন্দনায় ডানকুনিতে দেখা গেল রীতি মত উৎসবের মেজাজ

+
ডানকুনি

ডানকুনি স্টেশনের ছবি

#হুগলি: অবশেষে প্রতিক্ষার অবসান। যাত্রা শুরু করল বন্দে ভারত  এক্সপ্রেস। বুলেট ট্রেনের বন্দনায় ডানকুনিতে দেখা গেল রীতি মত উৎসবের মেজাজ। ঢাকের বাদ্যি,  ধুনুচি নাচ, পুষ্প বৃষ্টি দিয়ে স্বাগত জানানো হল বাংলার প্রথম বুলেট ট্রেন  বন্দেভারতকে। ট্রেনের সমস্ত ক্যাটারিং সার্ভিস ডানকুনি থেকে উঠবে বলেই এই স্টেশনে ৫ মিনিট দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস । শুক্রবার হুগলির ২ স্টেশন ডানকুলি ও কামারকুন্ডুতে দাঁড়ায় বন্দে ভারত ।
১১ টা ৫০ মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দেয় বন্দে ভারত বুলেট ট্রেন। ঠিক ১২ মিনিটের মধ্যে এসে পৌঁছয় ডানকুনি স্টেশনে। ঘড়ির কাঁটায় ১২টা ২  ট্রেন প্রথমবারের জন্য থামে ডানকুনি স্টেশনে। ১৫ মিনিট ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর পর রওনা দেয় তার গন্তব্যস্থলে।
advertisement
advertisement
ট্রেন থামার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় জমে যায়। রেল পুলিশের তরফ থেকে প্রশাসনিকভাবে নিরাপত্তার বন্দোবস্ত ছিল এদিন ডানকুনি স্টেশনে। ডানকুনি থেকে ছেড়ে কামারকুন্ডু স্টেশনে এসেও ২ মিনিটের জন্য দাঁড়ায় ট্রেনটি।
ট্রেন স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই ঢাক কাঁসর বাজিয়ে ট্রেনকে সংবর্ধনা দেওয়া হয়। পুষ্প বৃষ্টি করে নৃত্যের মাধ্যমে স্বাগতম জানানো হয় বাংলার প্রথম বুলেট ট্রেনকে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Vande Bharat express: আনুষ্ঠানিকভাবে সূচনা হওয়ার পর প্রথমবার ডানকুনি স্টেশনে বন্দে ভারত! ঢাক,কাঁসর বাজিয়ে দেওয়া হল সংবর্ধনা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement