advertisement

Hooghly News: তিন দিন ধরে গাছে আটকে রসগোল্লা! শেষে সহায় হল দমকল

Last Updated:

তিন দিন পর রসগোল্লাকে গাছের মগডাল থেকে নামালো দমকল! হই হই কাণ্ড চুঁচুড়ায়

+
প্রতিকী

প্রতিকী চিত্র 

হুগলি: বাড়ির পোষ্য বিড়াল উঠে পড়েছিল গাছের মগডালে। এক-দু'দিন নয়, টানা তিন দিন ধরে গাছ থেকে নামতে পারছিল না সে। এদিকে নিজের প্রিয় বিড়াল গাছের মাথায় আটকে পড়ায় রাতের ঘুম উড়েছিল মালকিনের। অবশেষে তাকে গাছ থেকে নামাতে পুলিশের দারস্থ হতে হল। অনেক চেষ্টার পর দমকলের সাহায্যে তিনদিন পর উদ্ধার‌ও হল সে!
হুগলির চুঁচুড়ার চৌমাথায় গাছের মগডালে উঠে আটকে পড়েছিল রসগোল্লা। আসলে নিজের পোষ্য বিড়ালকে এই নামেই ডাকেন চুঁচুড়ার বেলতলা চৌমাথা এলাকার বাসিন্দা অরুনিমা পাল। রসগোল্লার এখনও এক বছর বয়স হয়নি। খুব ছটফটে সে। খেলতে খেলতে সবার চোখের আড়ালে গাছ বেয়ে কখন যে সে মগডালে চড়ে বসেছিল তা দেখতে পাননি অরুনিমা। পরে যখন নজরে আসে তখন মাথায় হাত দেওয়ার জোগাড়। অনেক চেষ্টা করেও রসগোল্লাকে নিচে নামিয়ে আনতে পারেননি তাঁরা।
advertisement
advertisement
এরপর ফোন করেন বন দফতরে। কিন্তু তারা জানিয়ে দেয়, বিড়াল বন্য প্রাণী নয়। তাই সাহায্য করতে পারবে না। এরপরই স্থানীয় এক পশু চিকিৎসকের পরামর্শে চুঁচুড়া থানায় গিয়ে হাজির হন অরুনিমা পাল। পুলিশকে জানান তাঁর পোষ্য গাছে উঠে পরেছে, তাকে নামাতে হবে। পুলিশ হুগলি দমকলকেন্দ্রে খবর দেন। তারাই গিয়ে গাছে উঠে রসগোল্লাকে উদ্ধার করে।
advertisement
হুগলি দমকল কেন্দ্রের ওসি দেবাশিষ বিশ্বাস বলেন, "থানা থেকে খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। নিরাপদে বিড়ালটিকে গাছ থেকে নামাই। অনেক সময় মানুষের পাশাপাশি প্রাণীদের উদ্ধারে দমকলের ডাক পরে, এটাও আমাদের কাজ।" তিন দিন পর নিজের পোষ্যকে কাছে পেয়ে খুশি অরুনিমা।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: তিন দিন ধরে গাছে আটকে রসগোল্লা! শেষে সহায় হল দমকল
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement