advertisement

নোমাড উপজাতির সদস্যদের আধার কার্ড দেবে হরিয়ানা সরকার

Last Updated:

হরিয়ানা নোমাড গোষ্ঠীর সদস্যদের আধার কার্ড দেবে সরকার ।

#চন্ডিগড়: এবার নোমাড উপজাতির সদস্যদের আধার কার্ডের তালিকাভুক্ত করবে হরিয়ানা সরকার । রাজ্যের কোনও বাসিন্দা যাতে আধার কার্ডের সুবিধা থেকে বঞ্চিত না থাকেন, তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
১০ জুলাই থেকে ২২টি জেলায় শুরু হয়েছে বিশেষ প্রচারাভিযান । এই প্রচারকার্য চলাকালীনই গুরগাঁওএর তিনটি উপ-বিভাগে কমপক্ষে ২০টি তালিকাভুক্তি কিট দেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা ।
advertisement
advertisement
প্রতিটি ওয়ার্ডে বসবাসকারী এই গোষ্ঠীর সদস্যদের নাম নথিভুক্ত করার জন্য পৌর কাউন্সিলদের সাহায্য নেবে গুরগাঁও পৌরসভা ।
'গাদিয়া লোহর' সহ আরও বিভিন্ন নোমাড উপজাতির অন্তর্গত গ্রামবাসীদের নাম তালিকাভুক্ত করতে সাহায্য করবে গ্রামীণ পঞ্চায়েত, ব্লক উন্নয়ন ও সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্মকর্তারা ।এছাড়াও জেলা প্রশাসন তাদের সংশ্লিষ্ট উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে এই প্রক্রিয়া তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছে ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নোমাড উপজাতির সদস্যদের আধার কার্ড দেবে হরিয়ানা সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement