advertisement

সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, ৬ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবরে জঙ্গি নিধন অভিযান

Last Updated:
#শ্রীনগর: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীর ৷ মঙ্গলবার সকাল থেকে গুলির লড়াই শুরু দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কুন্দলন এলাকায় ৷ গোপন সূত্রে এদিন ওই এলাকায় ৬ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনা ৷ জঙ্গিদের ঘিরে ফেলা হলে পাল্টা গুলি চালাতে শুরু করে তারা ৷ স্থানীয় বাসিন্দাদের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় সেনা ৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা ৷
সেনা সূত্রে খবর, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই ভোররাতে অপারেশনের পরিকল্পনা করে সেনা ৷ জঙ্গি নিধন অভিযানের পরিকল্পনা মতোই শুরু হয় কাজ ৷ ৩৪ আরআর, এসওজি এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযানে নেমেছে ৷ বাইরে থেকে জঙ্গিদের বাঁচাতে পাথর নিক্ষেপকারীরা যাতে ঢুকতে না পারেন তার জন্য গোটা এলাকায় চলছে নাকা চেকিং৷ সোপিয়ানের কুন্দলনে বন্ধ করে দেওয়া হয়েছে ৷
advertisement
গোটা এলাকা ঘিরে জঙ্গিদের বারবার আত্মসমর্পণ করতে বলা হলেও কোনও সাড়া পাওয়া যায় না ৷ উল্টে জওয়ানদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করলেই দ্রুত জবাব দেয় ভারতীয় জওয়ানরাও ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই ৷ অসমর্থিত সূত্রে, দুজনের আহত হওয়ার খবর মিলেছে ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, ৬ সন্ত্রাসবাদীর লুকিয়ে থাকার খবরে জঙ্গি নিধন অভিযান
Next Article
advertisement
Garia Parlour Murder Update: হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?
হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?
  • গড়িয়ার পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক!

  • মৃত মহিলার নাম রূপবাণী দাস৷

  • সম্পর্কের টানাপোড়েনেই খুন, দাবি পুলিশের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement