advertisement

স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি করা হল বৈবাহিক ধর্ষণ : গুজরাত হাইকোর্ট

Last Updated:
#ভদোদরা: বিবাহিত জীবনের টানাপড়েনের একটি মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শোনালো গুজরাত হাইকোর্ট ৷ আদালত জানিয়েছে যে, স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি করা হলে, তা হল বৈবাহিক ধর্ষণ ৷ আর এই ধরনের ঘটনা ঘটলে তাকে বৈবাহিক ধর্ষণের মতো অপরাধ বলে গণ্য করা হবে ৷ এবং এর বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে ৷
এক চিকিৎসক দম্পতির দায়ের করা মামলায় এই সিদ্ধান্ত শোনায় গুজরাত হাইকোর্ট ৷ আদালত আরও জানিয়েছে যে, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গঠন করা স্বামীর অধিকার ৷ কিন্তু স্ত্রীর সম্মতি বিনা এই সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলে, সেই কার্যকলাপ নিষ্ঠুরতা শ্রেণীর মধ্যে চলে আসে ৷ আর এই ধরনের মামলা দায়ের হলে স্ত্রীর মর্যাদাহানি হয়েছে, এমন ধারাতেই মামলা দায়ের করা হবে ৷ একই সঙ্গে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক নিয়েও মামলা দায়ের করা যাবে বলে জানিয়েছে ওই আদালত ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্ত্রীর অসম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি করা হল বৈবাহিক ধর্ষণ : গুজরাত হাইকোর্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement