advertisement

Jamai Sasthi 2024: ক্ষীরের জাম ও খেজুর পড়ুক জামাইয়ের শেষ পাতে!

Last Updated:

Jamai Sasthi 2024: চিরাচরিত পদের পাশাপাশি এবার ক্ষীরের জাম ও খেজুর জামাইয়ের শেষ পাতে তুলে দিয়ে চমকে দিন

+
ক্ষীরের

ক্ষীরের তৈরি খেজুর ও জাম

মুর্শিদাবাদ: জামাইষষ্ঠীতে ভুরিভোজ হয় সর্বত্রই। কিন্তু তার মধ্যে চমক না থাকলে চলে। চিরাচরিত পদের পাশাপাশি এবার ক্ষীরের জাম ও খেজুর পাতে তুলে দিয়ে চমকে দিন জামাইকে।
জাম ও খেজুর জামাইদের পাতে বরাবর‌ই থাকে। তবে এবার ক্ষীরের তৈরি জাম ও খেজুর তৈরি হচ্ছে। কান্দি শহরের এক প্রখ্যাত মিষ্টির দোকান এই ক্ষীরের জাম ও খেজুর তৈরি করে সকলকে চমকে দিয়েছে। জামাইষষ্ঠীর আগে সেই বিশেষ মিষ্টি কিনতে উপচে পড়ছে শ্বশুর-শাশুড়িদের ভিড়।
advertisement
advertisement
বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী। আর জামাইষষ্ঠী মানে হরেক রকমমিষ্টির সম্ভার। জামাইষষ্ঠী বাংলা ও বাঙালির একটি প্রাচীন পার্বণ। জ্যৈষ্ঠ মাসের যে দিনটিতে জামাইষষ্ঠী, সে দিন আসলে মা ষষ্ঠীর পুজো। এটি আবার অরণ্য ষষ্ঠী নামেও প্রসিদ্ধ। মা ষষ্ঠী এই চরাচরের গৃহস্থ বাঙালির সন্তানদের আদর-যত্নে রক্ষা করে থাকেন, এমনটাই বিশ্বাস করে হিন্দু বাঙালিরা। জামাইষষ্ঠীতে মুলত জাম, আম, খেজুর দেওয়া হয় জামাইয়ের পাতে। কিন্তু সেই খেজুর ও জাম যদি হয় ক্ষীরের তৈরি, তাহলে তো আর কথাই নেই।
advertisement
৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বিশেষ ধরনের জাম ও খেজুর। যা জামাইষষ্ঠীতে শেষ পাতে মন ভরিয়ে দেবে আপনার জামাইয়ের। তাহলে আর দেরি কেন, আপনিও কিনে আনুন।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Jamai Sasthi 2024: ক্ষীরের জাম ও খেজুর পড়ুক জামাইয়ের শেষ পাতে!
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement