advertisement

বাড়িতেই বানান দোকানের মতো রুমালি রুটি

Last Updated:
রুমালি রুটি নিয়ে বিস্ময়ের শেষ নেই৷ কীভাবে বানায় অমন পাতলা, নরম রুমালের মতো বড় বড় রুটি? কঠিন কিছু নয়৷ শিখে নিন কীভাবে বাড়িতেই বানাতে পারেন রুমালি রুটি৷
কী কী লাগবে
ময়দা-২ কাপ
advertisement
তেল-২ চা চামচ
হালকা গরম দুধ-৩/৪ কাপ
নুন-১ চা চামচ
জল-১ কাপ
কীভাবে বানাবেন
একটা বড় বাটিতে ২ কাপ ময়দা নিন৷ এক চিমটি নুন ও ১ চা চামচ তেল দিন৷ অল্প অল্প করে গরম দুধ দিয়ে ময়দা মেখে নিন৷ পাতলা কাপড় দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিন৷ ছোট ছোট লেচি কেটে নিন৷ লেচি হাতের তালুর চাপে চ্যাপ্টা করে নিন৷ গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিন৷ হাতের চাপে গোল গোল করে বেলা রুটি ঘুরিয়ে পাতলা, বড় করে নিন৷ ১ কাপ জলে ১ চা চামচ নুন দিয়ে নুন-জল তৈরি করে নিন৷ কড়াই বা তাওয়া ২ মিনিট ধরে গরম করে নিন৷ এবার কড়াই উল্টে আরও ১ মিনিট গরম করুন৷ উল্টনো কড়াইতে নুন-জল ছিটিয়ে দিন৷ এবার রুমালি রুটি বিছিয়ে দিন৷ ৩০ সেকেন্ড পর উল্টে দিয়ে অন্যপিঠও ভাল ভাবে সেঁকে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
বাড়িতেই বানান দোকানের মতো রুমালি রুটি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement