advertisement

রুটির সঙ্গে খান পুষ্টিকর পনির ভুজিয়া

Last Updated:
ডিমের ভুজিয়া অনেক খেয়েছেন৷ আজ শিখে নিন পনির দিয়ে তৈরি নিরামিষ ভুজিয়ার রেসিপি৷ টোস্টের সঙ্গে এই ভুজিয়া যেমন ব্রেকফাস্টে খেতে পারেন, তেমনই রুটি, ডালের সঙ্গে পনির ভুজিয়া দিয়ে ডিনারও করতে পারেন৷
কী কী লাগবে
পনির-৩০০ গ্রাম (গুঁড়ো করা)
advertisement
পেঁয়াজ-১টা কুচনো
লাল ক্যাপসিকাম-১টা
টোম্যাটো-১টা কুচনো
কাঁচালঙ্কা-১টা কুচনো
জিরে-১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো-২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
ধনেপাতা কুচি
নুন-স্বাদ মতো
তেল-প্রয়োজন মতো
কীভাবে বানাবেন
একটি তলা মোটা পাত্রে ১ টেবল চামচ মাখন গরম করুন৷ জিরে, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা ও আদা কুচি দিয়ে একদম কম আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না সব সব্জি নরম হচ্ছে৷ এবার টোম্যাটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ সব শেষে গুঁড়ো করা পনির দিয়ে নুন দিন৷ তৈরি পনির ভুজিয়া৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
রুটির সঙ্গে খান পুষ্টিকর পনির ভুজিয়া
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement