advertisement

স্ন্যাক্সে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম পকোড়া

Last Updated:
ভেজ পকোড়া মানেই আলু, ধনেপাতা বা ফুলকপি নয়৷ আজ শিখে নিন মাশরুম পকোড়ার রেসিপি৷
কী কী লাগবে
মাশরুম-১ কাপ
advertisement
ব্রেড ক্রাম্ব-২ কাপ
লাল লঙ্কা-৪টে
পেঁয়াজ-২টো
লাল লঙ্কা গুঁড়ো-২ চা চামচ
জল-প্রয়োজন মতো
গ্রেট করা চিজ কিউব-১ কাপ
নুন-আধ চা চামচ
কর্ন স্টার্চ-২ টেবল চামচ
রিফাইন্ড অয়েল-২ কাপ
ধনেপাতা কুচি-আধ চা চামচ
কীভাবে বানাবেন
পেঁয়াজ ও মাশরুম ভাল করে ধুয়ে কুচিয়ে নিন৷ লঙ্কা ও ধনেপাতা একসঙ্গে কুচিয়ে রাখুন৷ একটা বড় বাটিতে মাশরুম, ব্রেড ক্রাম্ব, পেঁয়াজ, কর্ন স্টার্চ, লঙ্কা, ধনেপাতা, লঙ্কাগুঁড়ো একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন৷ শেষে চিজ দিয়ে আবার ভাল করে মেশান৷ নুন দিন৷ একটা তলামোটা পাত্র আঁচে বসান৷ মাঝারি আঁচে রিফাইন্ড অয়েল গরম করুন৷ অল্প অল্প করে মিশ্রণ দিয়ে সোনালি মুচমুচে করে ভেজে নিন৷ টোম্যাটো সস বা ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করুন গরম গরম মাশরুম পকোড়া৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
স্ন্যাক্সে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম পকোড়া
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement