advertisement

শীতকালে খান রাজকীয় ডেজার্ট গাজরের হালুয়া

Last Updated:
শীতকালে বাজারে গেলেই দেখা মেলে লাল, টাটকা, কচি গাজরের৷ আর তাই শীতকাল মানেই তাড়িয়ে তাড়িয়ে গাজরের হালুয়া খাওয়ার সময়৷ শিখে নিন গাজরের হালুয়ার রেসিপি৷
কী কী লাগবে
মাঝারি সাইজের টাটকা গাজর-৮,৯টা (কোরালে ৪,৫ কাপ হবে)
advertisement
ঘন দুধ-৪ কাপট
ঘি-৪ টেবল চামচ
চিনি-১০,১২ টেবল চামচ
গোটা কাজু-২০,২৫টা
ছোট এলাচ-৫,৬টা
কেসর-১ চিমটি
সোনালি কিসমিস-একমুঠো
কীভাবে বানাবেন
গাজর ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন৷ তলা মোটা সসপ্যানে দুধ ও কোরা গাজর একসঙ্গে নিন৷ মাঝারি দুধ-গাজরের মিশ্রণ ফোটাতে থাকুন৷ ফুটে উঠলে আঁচ একদম কমিয়ে দিয়ে ক্রমাগত আস্তে আস্তে নাড়তে থাকুন৷ ধীরে ধীরে গাজর দুধ টেনে নিতে থাকবে৷ যখন ৭৫ শতাংশ দুধ কমে যাবে চিনি, ঘি ও গুঁড়ো এলাচ মিশিয়ে হালকা আঁচেই আস্তে আস্তে নেড়ে মেশাতে থাকুন৷ যখন রান্না প্রায় হয়ে আসবে কাজু ও কেসর মিশিয়ে নামিয়ে নিন৷ গরমও খেতে পারেন বা ঠান্ডা করে ফ্রিজে করে জমিয়েও খেতে পারেন গাজরের হালুয়া৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতকালে খান রাজকীয় ডেজার্ট গাজরের হালুয়া
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement