advertisement

বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি এগ বিরিয়ানি

Last Updated:
হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? বাড়িতে চিকেন, মাটন কিছুই নেই৷ কেনা বিরিয়ানি না খেয়ে সহজেই বানিয়ে নিন বাড়িতে এগ বিরিয়ানি৷
কী কী লাগবে
বাসমতী চাল-২ কাপ (ধুয়ে জল ঝরিয়ে নিন)
advertisement
দারচিনি-৪টে
বড় এলাচ-১টা
সেদ্ধ ডিম-৪টে
স্লাইস করা পেঁয়াজ-২টো
লবঙ্গ-৪টে
আদা, রসুন বাটা-১ টেবল চামচ
কাঁচালঙ্কা-৩টে চেরা
লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
দই-১ কাপ
দুধ-৩ টেবল চামচ
কেওড়া জল-১ টেবল চামচ
ছোট এলাচ-৬টা
তেজপাতা-৪টে
নুন-স্বাদ মতো
তেল-২ টেবল চামচ
স্টার আনিজ-১টা
advertisement
জায়ফল গুঁড়ো-আধ চামচ
আদা বাটা- ১টেবল চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ
কেসর-১ চিমটি
জল-১ কাপ
কীভাবে বানাবেন
চাল ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিন৷ কেসর হালকা গরম দুধে ভিজিয়ে রাখুন৷ প্যানে মাঝারি আঁচে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে তুলে রাখুন৷ সেদ্ধ ডিম চিরে নিয়ে তেলে হালকা ভেজে রাখুন৷ এবার তেলে গোটা গরম মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে আদা, রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে৷ এবার লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিন৷ দই দিয়ে নুন দিন৷ ডিম দিন৷ ভাজা পেঁয়াজের বেশিরভাগটাই দিয়ে দিন৷ মাঝারি আঁচে নেড়ে গ্রেভি ঘন হলে নামিয়ে রাখুন৷
advertisement
৬ কাপ জল ফুটিয়ে তার মধ্যে মশলা ও নুন দিয়ে ৪ মিনিট হালকা আঁচে রাখুন৷ এর মধ্যে চাল দিয়ে ফুটিয়ে জল ঝরিয়ে নিন৷ এই জল ১ কাপ তুলে রাখুন৷ সসপ্যানে অর্ধেক চাল বিছিয়ে দিন৷ এর ওপর মশলা সহ ডিম দিন৷ বাকি চাল ডিমের ওপর দিয়ে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন৷ ওপরে কেসর ভেজানো দুধ ঢেলে কেওড়া জল ছিটিয়ে দিন৷ ঢাকনা লাগিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিন৷ চড়া আঁচে ৫ মিনিট রেখে আঁচ একদম কমিয়ে আরও ১০ মিনিট দমে রাখুন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি এগ বিরিয়ানি
Next Article
advertisement
রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!
রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!
  • রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

  • কোন জেলায় কত? চূড়ান্ত করল কমিশন!

  • আগামী ৭ এপ্রিলের মধ্যেই ঢুকছে বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement