advertisement

গরমে শরীর ঠান্ডা রাখবে আম কাসুন্দি, সঙ্গে রইল চিংড়ি

Last Updated:
গরমকালে কাঁচা আমা খেতে যেমন ভাল লাগে, তেমনই এই সময় শরীরের জন্যও খুব ভাল কাঁচা আম৷ কাঁচা আম দিয়ে ডাল, কাঁচা আমের টক, আম ঝোল এই সময় বাঙালির ঘরে ঘরে জনপ্রিয়৷ তেমনই আরেক সুস্বাদু পদ আম কাসুন্দি৷ আজ শিখে নিন চিংড়ি দিয়ে আমিষ আম কাসুন্দির রেসিপি৷
কী কী লাগবে
চিংড়ি-২৫০ গ্রাম (ভাল করে ধুয়ে খোসা ছাড়ানো)
advertisement
কালো সর্ষে-১ টেবল চামচ
সাদা সর্ষে-১ টেবল চামচ
রসুন-১ চা চামচ থেঁতো করা
নারকেল কোরা-আধ কাপ
পেঁপের বীজ বাটা-২ টেবল চামচ
কাঁচা আম-১টা
কাঁচা লঙ্কা-৩,৪টে চেরা
লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
সর্ষের তেল-৪ টেবল চামচ
advertisement
নুন ও চিন-স্বাদ মতো
কীভাবে বানাবেন
সর্ষে, রসুন, কাঁচালঙ্কা, নারকেল, পেঁপের দানা ও নুন একসঙ্গে বেটে রাখুন৷ চিংড়ি নুন ও হলুদ মাখিয়ে রাখুন৷ প্যানে ৩ টেবল চামচ তেল গরম করুন৷ চিংড়ি ও কয়েকটা কাঁচা লঙ্কা দিন৷ সোনালি করে ভেজে নিন৷ আম দিয়ে ভাল করে নাড়তে থাকুন৷ এবার বাটা মশলা দিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিন স্বাদ মতো৷ একদম হালকা আঁচে রাখুন যতক্ষণ না তেল ছাড়ছে৷ উপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
গরমে শরীর ঠান্ডা রাখবে আম কাসুন্দি, সঙ্গে রইল চিংড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement