advertisement

‘কালের যাত্রা’, রথযাত্রা নিয়ে শরৎচন্দ্রকে লেখা চিঠিতে এরকমটাই লিখেছিলেন রবিঠাকুর

Last Updated:

রথযাত্রা নিয়ে রবি ঠাকুর একবার লিখেছিলেন শরৎচন্দ্রকে ৷ তবে সেটা ছিল ভাদ্রমাস ৷

#কলকাতা: রথযাত্রা নিয়ে রবি ঠাকুর একবার লিখেছিলেন শরৎচন্দ্রকে ৷ তবে সেটা ছিল ভাদ্রমাস ৷ শরৎচন্দ্রের সপ্তপঞ্চাশত্তম জন্মোৎসবে, শরৎবাবুকে রথযাত্রা নিয়ে লিখেছিলেন ৷ চিঠিতে লেখা অংশটি ছিল, রবিঠাকুরের নাটক ‘কালযাত্রা’র অংশ ৷ যা কিনা ঠাকুর উৎস্বর্গ করেছিলেন শরৎচন্দ্রকে ৷
শরৎচন্দ্রকে দেওয়া চিঠিতে রবিঠাকুর লিখছেন, ‘তোমার জন্মদিন উপলক্ষে ‘কালের যাত্রা’ —নামক একটি নাটক তোমার নামে উৎসর্গ করেছি। আশা করি, আমার এ দান তোমার অযোগ্য হয়নি। বিষয়টি এই– রথযাত্রার উৎসবে নরনারী সবাই হঠাৎ দেখতে পেলে মহাকালের রথ অচল। মানবসমাজের সকলের চেয়ে বড়ো দুৰ্গতি, কালের এ গতিহীনতা । মানুষে মানুষে যে সম্বন্ধবন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানবার রশি । সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানবসম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গেছে, তাই চলছে না রথ । এই সম্বন্ধের অসত্য এতকাল যাদের বিশেষভাবে পীড়িত করেছে, অবমানিত করেছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার’ ৷
advertisement
advertisement
তবে শুধু এই চিঠি খানিই নয়, রথযাত্রা নিয়ে রবিঠাকুরের লেখা একটি কবিতাও রয়েছে ৷ যেই কবিতার প্রত্যেকটি লাইনে উঠে আসবে বাঙালির রথ-উৎসব উদযাপন ৷
সুখদু
বসেছে আজ রথের তলায়
স্নানযাত্রার মেলা-
সকাল থেকে বিকেল হল,
advertisement
ফুরিয়ে এল বেলা |
আজকে দিনের মেলামেশা
যত খুসি যতই নেশা
সবার চেয়ে আনন্দময়
ও ই মেয়েটির হাসি
এক পয়সায় কিনিছে ও
তালপাতার এক বাঁশি|
বাজে বাশি, পাতার বাঁশি
আনন্দস্বরে |
হাজার লোকের হর্ষধ্বনি
সবার উপরে |
ঠাকুরবাড়ির ঠেলাঠেলি
লোকের নাহি শেষ ,
অবিশ্রান্ত বৃষ্টিধারায়
ভেসে যায় রে দেশ্ |
advertisement
আজকে দিনের দু
নাই রে দু,
ও ই- যে ছেলে কাতর চোখে
দোকান্- পানে চাহি
একটা রাঙা লাঠি কিনবে
একটি পয়সা নাহি |
চেয়ে আছে নিমেষহারা,
নয়ন অরুণ
হাজার লোকের মেলাটিরে
করেছে করুণ্ |
সৌজন্যে : রবীন্দ্র -রচনাবলী 
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
‘কালের যাত্রা’, রথযাত্রা নিয়ে শরৎচন্দ্রকে লেখা চিঠিতে এরকমটাই লিখেছিলেন রবিঠাকুর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement